crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে সিরাতুন্নবী(সা:)ফাউণ্ডেশন গঠন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

 

মাওলানা মেরাজুল হক মাজহারী সভাপতিও মাওলানা নুরুল আমিন খান সাধারণ সম্পাদক

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্লাটফর্মের লক্ষ্য নিয়ে মাওলানা মো: মেরাজুল হক মাজহারীকে সভাপতি ও মাওলানা মো: নুরুল আমিন খানকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে সিরাতুন্নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফাউণ্ডেশন। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে এক আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা মো: সামসুদ্দিনের সভাপতিত্বে মাওলানা মো: নুরুল আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,মাওলানা মো: মেরাজুল হক মাজহারী,মাওলানা মো: আবদুস ছাত্তার,মুফতি মো: ফয়েজুল্লাহ আশরাফী,মুফতি মো: মুখলেছুর রহমান,মাওলানা মো: আবদুল হান্নান,মাওলানা মো: ইসলাম উদ্দিন ফারুকী,মাওলানা মো: আমানুল্লাহ আনসারী,মুফতি মো: সাইদুর রহমান,মাওলানা মো: নাছির উদ্দিন জাফরী,মাওলানা মো: আরিফুল ইসলাম আনসারী,মাওলানা হুসাইন আহমেদ,মাওলানা মো: বোরহান উদ্দিন ফারুকী প্রমুখ। পরামর্শ সভায় ১৭ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়। পরে উপস্থিত উপদেষ্টাগণ সর্বসম্মতিক্রমে মাওলানা মেরাজুল হক মাজহারীকে সভাপতি, মাওলানা ইসলাম উদ্দিন ফারুকীকে সিনিয়র সহ-সভাপতি,মাওলানা আবদুল বারী,মাওলানা মুজাহিদুল ইসলাম,হাবিবুল মুরসালিনকে সহ-সভাপতি,মাওলানা নুরুল আমিন খানকে সাধারণ সম্পাদক, মাওলানা জানে আলম সিদ্দিকী,মাওলানা কবির আহমেদ আজিজ,মাওলানা ইসমাইল হোসেন,মাওলানা জাহিদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক,মুফতি সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক,মুফতি মনিরুজ্জামান আল-জামিকে সহ-সাংগঠনিক সম্পাদক,মাওলানা মিজান বিন আবদুল হককে কোষাধ্যক্ষ ও মাওলানা আরিফুল ইসলাম আনসারীকে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করে সিরাতুন্নবী(সা:) ফাউণ্ডেশন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে জনগণের সায় নাইঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার, বিভাগীয় মামলার সিদ্ধান্ত

রংপুরে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ অনুষ্ঠিত

ডিমলায় অপরাধ নির্মূলের লক্ষ্যে থানা পুলিশের উঠান বৈঠক

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

কবর জিয়ারত করার নিয়ম

কবর জিয়ারত করার নিয়ম

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবীগঞ্জে কল্পিত মন্ত্রীসভা গঠন করে ফেসবুকে পোস্ট করায় যুবক গ্রেপ্তার

৪ স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় কুমারখালীর পাঁচ বিয়ে করা প্রেমিক রবিউল আটক

ঝিনাইদহে দু:স্থ ও অসহায়দের মাঝে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক বরাদ্দের চেক বিতরণ