crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জম্মবার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৮, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী,মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জম্মবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা‘র জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ভার্চুয়ালি বক্তব্য রাখেন। সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাহারুল ইসলাম ভূঁইয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,রির্সোস কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য,দপ্তর সম্পাদক সুজিত চক্রবর্তীসহ সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন,২ জনকে ২ হাজার করে নগদ অর্থ ও ৩ জন জেন্ডার প্রোমটরকে বাইসাইকেল প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে চার বছর ধরে বন্ধ থাকা চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

চকরিয়ায় মাদক ও বাল্য বিবাহ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

মিঠাপুকুরে গৃহবধূর রহস্যজনক আ*ত্মহত্যার ঘটনায় আদালতে মামলা, তদন্তে সিআইডি

হোমনায় ১০ বছরের সা’জাপ্রাপ্ত আসামিসহ গ্রে’ফতার ৮

হোমনায় ১০ বছরের সা’জাপ্রাপ্ত আসামিসহ গ্রে’ফতার ৮

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ শ্লোগানে ঝিনাইদহে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন

আলফাডাঙ্গায় বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগে ছেলে গ্রেফতার

জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নীলফামারীতে ২৩ চীনা নাগরিকসহ আরও ৪৫ জন করোনায় আক্রান্ত