crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:১৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ ও ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে “মানবতার বিপর্যয়ে পাশে থাকার প্রত্যয়”এই শ্লোগানকে সামনে রেখে সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব নুরপুর(সোয়ান)এর উদ্যোগে নুরপুর বাজারস্থ সোয়ানের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

সোয়ানের সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন রতনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন দুখুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক ডা: মকবুল হোসেন মুকুল। বিশেষ অতিথি ছিলেন সোয়ানের উপদেষ্টা বশির আল হেলাল, উপদেষ্টা নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক মো: মাঈনুদ্দিন ভূইয়া শান্তন, উপদেষ্টা প্রধান শিক্ষক নেছার আহমেদ,সোয়ানের আজীবন সদস্য মাহবুব হায়দার খান,ব্রাহ্মণশাসন সমাজ কলাণ সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম, সদস্য মো: আকবর হোসেন মাস্টার,হুমায়ুন কবীর ও সাজিদুল হক। অনুষ্ঠানে ১০৫ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে ইদ সামগ্রী হিসেবে ১ কেজি তেল , ১ প্যাকেট নুডুস,১ প্যাকেট সেমাই,১ কেজি চিনি,১ কেজি ছানাবুট, আধা কেজি খেজুর,আধা কেজি মুড়ি ও ১ প্যাকেট করে ট্যাংক বিতরণ করা হয়। এসময় সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নুরপুর(সোয়ান)এর নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রংপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে শ্রমিক অধিকার আন্দোলন এর শ্রদ্ধা নিবেদন

জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসকদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ

জামালপুরের মেষ্টায় এসপিকের উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত 

লালমনিরহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

জামালপুরে ১৪শ’ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ৩

মধুপুরে কৃষি জমির মাটি কাটার মহোৎসব, টপসয়েল যাচ্ছে ইটভাটায়

নাসিরনগরে জিআর‘র নগদ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নীলফামারীতে পিকআপের ধাক্কায় উত্তরা ইপিজেডের ৪ নারী শ্রমিক আহত

সর্বনিম্ন দরদাতা বঞ্চিত, পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার নিয়ে উঠল প্রশ্ন!