crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে পুলিশ এসল্ট মামলায় মালেক মিয়া নামে আরও একজন গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১২, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ এসল্ট মামলায় মালেক মিয়া নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ । আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। মালেক মিয়া গোকর্ণ ইউনিয়ন সূচীউড়ার আবদুল রেজেকের ছেলে। এ নিয়ে এ মামলায় ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে এ মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সূচীউড়া গ্রামের হাজ্বী অন্তর আলীর ছেলে আমিনুল ইসলাম বেলায়েত,সাদেক পাঠানের ছেলে মোবারক পাঠান ও ডিঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে কামাল মিয়াকে গ্রেফতার করা হয়।
পৃুলিশ জানায়, উপজেলার গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সূচীউড়া গ্রামের নাগরের গোষ্ঠী ও বড়বাড়ির গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধঁলে সংবাদ পেয়ে থামাতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ পুলিশসহ ৬৫ জন আহত হয়। এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এসআই নজরুল ইসলাম খন্দকার বাদি হয়ে ৫৮ জন গংকে আসামি করে নাসিরনগর থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।
নাসিরনগর থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন জানান,পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে জেলা প্রশাসকের মতবিনিময়

ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন আতিকুল ইসলাম

হোমনায় তিতাস নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে ভেজালবিরোধী অভিযানে গিয়ে ম্যাজেস্ট্রেট অবরুদ্ধ

রংপুর বিভাগে করোনায় নতুন সংক্রমণ ২০৯ জন, মৃত্যু ৭ জন

বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে :পাবনার নবাগত ডিসি কবীর মাহমুদ

গত দুই দিনে ঢাকার বাইরে গেছেন ২৯ লাখ সিম ব্যবহারকারী

দখলদাররা গিলে খাচ্ছে ঝিনাইদহের ঐতিহ্যবাহী কোদলা নদী

পুলিশে নিয়োগ

পুলিশে নিয়োগ