crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৬৬২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৭, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  সারা দেশে গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬২ জনের; যা একদিনে সর্বোচ্চ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে। এ সময়ে ৭ হাজার ৬৬২ জনসহ মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৬৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৩০টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, বাকি ২৪ জন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। মোট মারা যাওয়া ৯ হাজার ৪৪৭ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৮২ জন, নারী ২ হাজার ৩৬৫ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে গরু খামারীরা, সরকারি প্রনোদনা না পেলে পথে বসবে তারা

ডোমারে ৪ দিনব্যাপি নৃত্য কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে ৪ দিনব্যাপি নৃত্য কর্মশালা অনুষ্ঠিত

পুঠিয়ার সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ

হোমনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হোমনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বন্ধুহীন হয়ে পড়ছে বিএনপি: ওবায়দুল কাদের

বন্ধুহীন হয়ে পড়ছে বিএনপি: ওবায়দুল কাদের

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ডা*কাতি মামলার আসামি গ্রেফতার

বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে  ৫৫০০ পিস ইয়াবাসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রেফতার

৭কোটি টাকার ২ ফুটপাতসহ ড্রেন উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

৭কোটি টাকার ২ ফুটপাতসহ ড্রেন উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

জাতীয় পার্টি থেকে রাঙ্গাকে অব্যাহতি , রংপুরে মিশ্র প্রতিক্রিয়া

জাতীয় পার্টি থেকে রাঙ্গাকে অব্যাহতি , রংপুরে মিশ্র প্রতিক্রিয়া

ময়মনসিংহের হালুয়াঘাটে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত