crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে বরখাস্ত হলেন পৌর মেয়র

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২১, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ

পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে শাহনেওয়াজ শাহান শাহকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ যে অভিযোগ করেছেন তা শিষ্টাচারবহির্ভূত, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩২ (১) (ঘ) ধারা মোতাবেক অপসারণযোগ্য অপরাধ। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩১ উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে জামালপুর জেলা আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে শহিদ মিনারে দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে লাঞ্ছিত করেছেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহ।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছে। এতে করে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং বিষয়টি সংগঠনের জন্য বিব্রতকর।

সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে এবং অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ হতে বহিষ্কারপূর্বক অব্যাহতি দেওয়া হলো।

তবে অভিযোগ অস্বীকার করেন পৌর মেয়র বলেন, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

কুমিল্লায় বিএনপির গণ-অবস্থান কর্মসূচি পালন

কুমিল্লায় বিএনপির গণ-অবস্থান কর্মসূচি পালন

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৪ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার-১

জামালপুরে শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন

জামালপুরে শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

ডিমলায় তালাবদ্ধ ট্রাংকে ফেলে যাওয়া অর্ধগলিত লাশের রহস্য উদঘাটন, বাবা-মাসহ গ্রেপ্তার ৪

দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ এর ২৪তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধি আবশ্যক

হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অ*পহরণ ও মা*রধরের অভিযোগে মামলা, গ্রেফতার ১

হরিণাকুন্ডুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অসহায় কৃষকের জমির গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ