crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দর ভাবে পূজা উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির আয়োজিত বুধবার (১৮সেপ্টেম্বর) বিকেলে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

পূজা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উজ্জল কাঞ্জিলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার আমির মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা আমির খন্দকার আহ্মাদুল হক মানিক, সেক্রেটারী হাফেজ আব্দুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়াও কমিটির উপদেষ্টা শেখর সাহা, নিখিল সাহা, অমিত দাস নয়ন, সমন্বয়ক প্রভাষক গৌরঙ্গ কুমার রায়, জয়ন্ত রায়, হরিপদ রায়, বিপ্লব কুমার অধিকারী খোকন, বকুল কুমার প্রমুখ বক্তব্য রাখেন।

সার্বিক ব্যবস্থাপনায় যুগ্ম সমন্বয়ক প্রদীপ শর্ম্মা জানান, ‘আগামী ২২ আশ্বিন মতে ৯ অক্টোবর দুর্গাদেবীর ষষ্ঠী তিথির মাধ্যমে দোলায় আগমন করবে। উপজেলায় এবার মোট ১শত ৫টি পূজামন্ডপে শারদোৎসব পালন করা হবে। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পি’টিয়ে হ’ত্যার মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

ঝিনাইগাতীতে উপজেলা ভিত্তিক ডপস্ সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডোমারে রেল লাইনের উপরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পুরাতন কাপড়ের দোকান

হোমনায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কুমিল্লা

রংপুরে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এসডিএফ’র চেয়ারম্যান হলেন শেরপুরের কৃতী সন্তান আব্দুস সামাদ

দাউদকান্দিতে কন্যার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন

দিনাজপুরে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে হা*মলা- ভা*ঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লু*টের অভিযোগ

চকরিয়ায় থানায় অভিযোগ দেওয়ায় বসতবাড়ীতে হা’মলা

চকরিয়ায় থানায় অভিযোগ দেওয়ায় বসতবাড়ীতে হা’মলা