crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনাসভায় জেলা প্রশাসক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষাই একমাত্র শক্তি যা অন্যায়-অত্যাচারকে দূর করতে পারে। শিক্ষাই হচ্ছে মনের চোখ, সে জন্য শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আসুন নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি।’

৫ অক্টোবর রোববার দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এন শাহজাহান সিদ্দিক।

উক্ত অনুষ্ঠানে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকের ভূমিকা”- শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, মাইনুল হাসান মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুরের সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, বিজুল দারুলহুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ নুরুল ইসলাম, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদ প্রমুখ।

আলোচকরা বলেন, বর্তমানে জীবনমুখী শিক্ষা ব্যবস্থাই এখন প্রয়োজন। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান পিপাসা তৈরি করাই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব।

সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘মানসম্মত শিক্ষাই জাতির উন্নতির প্রধান মাধ্যম। অতিরিক্ত জনসংখ্যার কারণে দক্ষ মানবসম্পদ দেশের একমাত্র অবলম্বন। বাংলাদেশে রয়েছে আয়তনের তুলনায় বিশাল জনসংখ্যা যা কেবল মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষিত করলেই বিশ্ব বাজারে সমাদৃত হবে।’

আলোচনাসভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক ফারহানা কুইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সাকরিনা বেগমসহ দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এর আগে সকাল ১০টায় জিলা স্কুল থেকে “সহযোগিতামূলক পেশা হিসেবে শিক্ষাদানের পুনর্গঠন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ও জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে শহর প্রদক্ষিণ করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রোববার থেকে সব স্কুল,কলেজ ও মাদ্রাসা খোলা

জামালপুরে চুরির ৫০টি মোবাইল ফোনসহ ৩ আসামী খুলনা ও যশোর থেকে গ্রেফতার

জামালপুরে চুরির ৫০টি মোবাইল ফোনসহ ৩ আসামী খুলনা ও যশোর থেকে গ্রেফতার

 কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু গ্যালারী উদ্বোধন করলেন সুবিদ আলী ভূঁইয়া এমপি

মানিকগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

মানিকগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

ডোমারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপণ্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে ক্যাব চট্টগ্রামের গণ অবস্থান কর্মসূচি

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ‘মাদকসহ’ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দু’র্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি’হত

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দু’র্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি’হত

জামালপুরে সরকারি ত্রাণ কার্যক্রমে দুর্নীতির অভিযোগ জেলা বিএনপির