crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে ছিনতাইকালে প্রাইভেটকারসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী,দাউদকান্দি>>
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর মডেল ইউনিয়নের সুন্দুলপুর বাজারে মঙ্গলবার বিকালে অটোরিকশা ছিনতাইয়ের সময় জনসাধারণের সহযোগিতায় দাউদকান্দি  মডেল থানার পুলিশ প্রাইভেটকারসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান,” এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকার জনগণের সহযোগিতায় আলমগীর ভূঁইয়া নামের একজন অটোরিকশা চালকের অটোরিকশা ছিনতাইয়ের সময় মো. বাবুল ,  ওসমান,  মিজান ও ফাহিমকে গ্রেফতার করে।”
 ছিনতাইয়ের কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো খ- ১১- ৬৯৪৬) একটি প্রাইভেটকার, একটি মাছ মার্কা চাকু ও ৫২০ টাকা উদ্ধার করে মডেল থানা পুলিশ।
এসআই সৈয়দ দেলোয়ার হোসেন জানান,” দীর্ঘদিন যাবত এই ছিনতাইকারী দল ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে প্রাইভেটকারে যাত্রী নিয়ে ছিনতাই করে আসছে।”
গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী জেলার মনোহরদী থানার সাভারদিয়া গ্রামের মোতাহার আলীর ছেলে মো. বাবুল (৪৯), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মৌলভী বাহারা গ্রামের মৃত আফছারের ছেলে  মো. ওসমান মিয়া (২৮), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর গ্রামের মৃত আ. মালেকের ছেলে মো. মিজান (৩৫) ও  রংপুর জেলার হারাগাছ থানার নীলকুটিরপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. ফাহিম (১৯)।
 এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের পর আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়।।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ডোমারে পল্লীসমাজের মানববন্ধন

বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল উদ্ধার, আটক ২

ডোমারে পেট্রোল পাম্পে তেল কিনতে যাওয়া মানুষের উপচে পড়া ভিড়

ডোমারে পেট্রোল পাম্পে তেল কিনতে যাওয়া মানুষের উপচে পড়া ভিড়

রং নম্বরে কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়ে কিশোরীর পরিবারের হাতে গণধলাই খেয়ে হাসপাতালে যুবক

পুলিশ কর্মকর্তাদের প্রতি আই‌জি‌পি’র নি‌র্দেশ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক

রংপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হোস্টেলে আয়াকে মারপিট ও শ্লীনতাহানির চেষ্টা

মিঠাপুকুরে শ্বশুর- জামাতা’র ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃ’ত্যু, গ্রেফতার ৩