crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে ‘গোলাপেরচর মুজিববর্ষ ভিলেজ প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১০, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার  দাউদকান্দির গোলাপেরচর আশ্রয়ণ প্রকল্পে একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। “গোলাপেরচর মুজিববর্ষ ভিলেজ প্রাথমিক বিদ্যালয়” এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, পৌরমেয়র নাঈম ইউসুফ সেইন , দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম প্রমুখ ।পরে বিভাগীয় কমিশনার আশ্রয়ণ প্রকল্প সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন।
সুবিধাভোগী ছলু বেগম বলেন, আমাদের কোন বাড়ি-ঘর ছিল না। আজ এখানে তো, কাল ওখানে এরকম ছন্নছাড়া জীবন ছিল আমাদের। শেখের বেটি বিনামূল্যে ১২ লাখ টাকা দামের বাড়ি-ঘর দিয়েছেন । আমরা তার জন্য নামাজ পড়ে দোয়া করি যেন তিনি দীর্ঘদিন বেঁচে থাকেন।
সুবিধাভোগী এবং প্রতিবন্ধী বাচ্চু মিয়া বলেন, জীবনটা একেবারে বিষিয়ে উঠেছিল । বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দেওয়া সম্পূর্ণ বিনামূল্যে ঘর-বাড়ি পেয়ে এখন নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। আল্লাহ তা’য়ালা শেখ হাসিনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক।
বিভাগীয় কমিশনার বলেন, আপনারা মিলেমিশে বসবাস করবেন, কখনো ঝগড়াঝাটি করবেন না । বাচ্চাদের অবশ্যই স্কুলে পাঠাবেন । আমরা চেষ্টা করবো এই প্রাথমিক বিদ্যালয়টি যাতে সরকারিকরণ করা যায় । প্রকল্পটি পরিদর্শন শেষে ঘরের নির্মাণ কাজ এবং সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করে করেন।।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নাসিরনগরে এক ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বয়স্ক পুরুষ-মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ

নাসিরনগরে এক ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বয়স্ক পুরুষ-মহিলাদের মাঝে ঈদ উপহার বিতরণ

৯৯৯ নম্বরে ফোন দিয়ে ১০ মাসের শিশুকে উদ্ধার করলো ডোমার থানা পুলিশ

নাসিরনগরে দুস্থ ও অসহায় ৫শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিল সৈয়দ পরিবার

হোমনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, দোকান-পাট ও বাড়িঘর ভাংচুর, পুলিশের গুলিবর্ষণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মদক ব্যবসায়ী গ্রেফতার

আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড়ে সড়ক পরিবহণ শ্রমিক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পুরো আসনের নয়, কেন্দ্রের ফল বাতিল-স্থগিত করতে পারবে ইসি