crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার পৌরসভায় ২শতাধিক মানুষ পানিবন্দি, পরিদর্শনে ইউএনও

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে টানা কয়েকদিনে বৃষ্টিতে পৌর এলাকার ২শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে এসব অসহায় মানুষের পরিস্থিতি দেখতে এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এ সময় পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, ইউপি সদস্য রবিউল ইসলাম, পৌর কৃষকলীগের আহবায়ক আবু সাঈদ, যুগ্ন আহবায়ক এবাদত হোসেন চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কুলিপাড়ায় ২ শতাধিক পরিবার হাটু পানিতে বন্দি হয়ে পড়ে। গত পরশুদিন কুলিপাড়া এলাকার রমজান আলীর শিশু সন্তান হাবিবুল ইসলাম বাড়ির পার্শ্বে পানিতে ডুবে মারা যায়।

এলাকাবাসী জানান, দোলাপাড়া দানুর ইট ভাটার পাশ দিয়ে এশিয়ান হাইওয়ে রাস্তা নির্মাণ করার কারণে এবং ওই এলাকায় কালভার্ড বা ব্রিজ না দেয়ায় চিকনমাটি স্টেশন পাড়ার বৃষ্টির পানি বের হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে ওই এলাকাটি প্লাবিত হয়ে মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে। মানুষের পাশাপাশি গবাদিপশুর চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন জানান, এশিয়ান হাইওয়ে রাস্তাটি প্লানিং-এ ভুল করেছে। যেখানে ব্রিজ দেয়া প্রয়োজন সেখানে ব্রিজ না দিয়ে অন্যত্র ব্রিজ তৈরি করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অতিসত্বর সেখানে একটি ব্রিজ বা কালভার্ট তৈরি করা হলে এলাকাবাসী জলাবদ্ধতার থেকে রেহাই পাবে।

নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, যেহেতু বিষয়টি এশিয়ান হাইওয়ের কাজ, তবুও আমি এলাকাবাসীর পক্ষে জলাবদ্ধতা নিরসনে সেখানে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। আগামীকাল ঠিকাদার আসবে তাদের সাথে আলোচনা করে সমাধান করবো। অপরদিকে পানিবন্দি মানুষের তালিকা করতে লোক পাঠিয়েছি। তালিকা মোতাবেক তাদের সহায়তা প্রদান করা হবে। করোনাকালীন এবং লকডাউনে প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাহিরে না গিয়ে সকলকে মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সিলেটে দেবিদ্বার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রদান ও ইফতারের আয়োজন

হোমনায় দুবাই প্রবাসী আব্দুল আউয়ালের খাদ্য সামগ্রী বিতরণ

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

গাইবান্ধায় সাঁওতাল হত্যার সুষ্ঠু তদন্তসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সোনালী ব্যাংক পিএলসি তে ডিএমডি পদে যোগদান করলেন হোমনার কৃতী সন্তান রেজাউল করিম

পার্বতীপুরে পরিবেশের ছাড়পত্রবিহীন ইটভাটা অপসারণের জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ

যমুনা সার কারখানার কর্মকর্তার বিরুদ্ধে অকটেন তেল আত্মসাতের অভিযোগ

লোমহর্ষক কেয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করলো ঝিনাইদহ জেলা পুলিশ

পঞ্চগড়ের ১০ ইউনিয়নের সকল কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

মা’দকদ্রব্যের অ’পব্যবহার রোধকল্পে নাসিরনগরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

মা’দকদ্রব্যের অ’পব্যবহার রোধকল্পে নাসিরনগরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা