crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডা’কাত দলের সদস্য মন্তাজ ও বক্করকে গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৬, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী জেলার ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে রোগীর ছদ্মবেশ ধারণ করে ২৩টি মামলার আসামী আন্তঃজেলা ডা’কাত দলের সক্রিয় সদস্য মন্তাজ আলী ও আবু বক্করকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

শনিবার (২৫মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী।

ব্রিফিং এ জানানো হয়, গত শুক্রবার বিকালে ডোমার থানার একটি মামলার সূত্র ধরে এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে এএসআই পলাশসহ সঙ্গীয় ফোর্স হাসপাতালে ভর্তি হওয়ার নাম করে রোগীর ছদ্মবেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে সুকৌশলে আন্তঃ জেলা ডা’কাত দলের সক্রিয় সদস্য মন্তাজ আলীকে গ্রেফতার করে। মন্তাজ আলী (৫২) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
চলতি বছরের গত ১৭ জানুয়ারি দিবাগত রাতে ডোমার সোনারায় এলাকায় একটি বিদেশি গরুসহ ৪টি গরু চু’রি হয়। চু’রির মামলার সূত্র ধরে মন্তাজ আলীকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে আবু বক্কর (২৮) নামে আরেক আসামীকে গ্রেফতার করে পুলিশ। আবু বক্কর রংপুর হারাগাছ উপজেলার চরচাতুরা গ্রামের আব্দুল বারীর ছেলে। এ সময় আবু বক্করের কাছ থেকে চো’রাই গরু বিক্রয়ের বিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, ‘মন্তাজ আন্তঃজেলা ডা’কাত দলের সক্রিয় সদস্য। তার নামে দেশের বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। ডোমার সোনারা এলাকায় গরু চু’রির ঘটনায় সে জড়িত। শনিবার দুপুরে গ্রেফতারদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ

চকরিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন

গরম পানিতে গোসল স্বাস্থ্যকর না ক্ষতিকর?

পর্যটকদের বিনোদন দিতে মহানন্দা নদীর তীরে তৈরি হচ্ছে “ওয়াক ওয়ে”

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি নেলসন ম্যাণ্ডেলা অ্যাওয়ার্ড পাওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা

পুলিশের সাত ডিআইজি’র বদলি

পুলিশের সাত ডিআইজি’র বদলি

সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে প্রবাসীর মায়ের হাতে স্ত্রী নির্যাতনের অভিযোগ

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি,১৮ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ

ডোমারে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে  বেল্ট ও সনদ বিতরণ

ডোমারে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে  বেল্ট ও সনদ বিতরণ

শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে নাসিরনগর আলোচনাসভা  ও দোয়া মাহফিল

শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে নাসিরনগর আলোচনাসভা  ও দোয়া মাহফিল