crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গত ১০ বছরে বিএসএফের গুলিতে ৩ শতাধিক বাংলাদেশি নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০১৯ ৪:০২ অপরাহ্ণ

ফাইল ছবি।

ক্রাইম পেট্রোল ডেস্ক : গত দশ বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে ৩২২ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নিহত হয়েছেন ২৮ জন।

গত ১১ জুলাই একাদশ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, ২০১৮ সাল পর্যন্ত গত ১০ বছরে বিএসএফের হাতে নিহত বাংলাদেশির সংখ্যা ২৯৪ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম হারুনুর রশিদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে ২০০৯ সালে অন্তত ৬৬ জন, ২০১০ সালে ৫৫ জন, ২০১১ ও ২০১২ সালে ২৪ জন করে মোট ৪৮ জন, ২০১৩ সালে ১৮ জন, ২০১৪ সালে ২৪ জন, ২০১৫ সালে ৩৮ জন, ২০১৬ সালে ২৫ জন, ২০১৭ সালে ১৭ জন ও ২০১৮ সালে ৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

এদিকে মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে বিএসএফের হাতে ২৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

এদিকে গত বৃহস্পতিবার রাজশাহীর চারাঘাটে এক ভারতীয় জেলেকে ছিনিয়ে নেয়ার চেষ্টায় বিএসএফ-বিজিবির গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে বিএসএফের এক জওয়ান নিহত হন। বিষয়টি নিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভুল-বোঝাবুঝি কারণে হয়েছে। বিষয়টি নিয়ে দুই বাহিনীর প্রধানদের মধ্যে আলোচনা হচ্ছে, সীমান্তে শান্তি রক্ষায় দুই দেশই তৎপর রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এবার মুখে কালো কাপড় বেঁধে রংপুরের শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ ২০২১ সালের আগেই উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো: ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

রংপুরে কমেছে পোল্ট্রি মুরগির দাম, চড়া সবজি বাজার

রংপুরে কমেছে পোল্ট্রি মুরগির দাম, চড়া সবজি বাজার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৪ ঘন্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

আবারও শ্রেষ্ঠ এসপি’র পুরস্কার পেলেন রংপুরের পুলিশ সুপার

হোমনা-মেঘনায় করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে সার্কেল এএসপি মো. ফজলুল করিম

অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন তথ্য প্রতিমন্ত্রী

হোমনায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডোমারে জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস) কারিকুলাম রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডোমারে জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস) কারিকুলাম রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি সম্বলিত ভু’য়া ফেসবুক আইডি ব্যবহার করে চাকরি দেয়ার নামে প্র’তারণা, গ্রে’ফতার ৩