crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমখানা শিশুদের মাঝে খাবার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
“শিশু থেকে প্রবীণ,পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে মাদ্রাসা ও এতিমখানার অসহায় শিশুদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী আম-জোড়া-চাঁদ দারুস সুন্না হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৪০জন অসহায় শিশুর মাঝে দুপুরে খাবার পরিবেশন করেন ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সংক্ষিপ্ত আলোচনায় উক্ত মাদ্রাসার সভাপতি সাবেক শিক্ষক একরামুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী।

এছাড়াও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ তারেক, মাদ্রাসা কমিটির সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান মানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম,মাদ্রাসার মোহতামিম হাফেজ আব্দুস সামাদ, তারিকুল ইসলাম,সদস্য বাবুল প্রধান, মোজাফ্ফর হোসেন বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফেজ আব্দুস সামাদ।

উক্ত মাদ্রাসাটি ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। সেখানে বাংলা, ইংরেজি, অংকসহ সহিহ্ -শুদ্ধভাবে কোনআন শিক্ষার পাশাপাশি, হাদিস, মাসালা- মাসায়েল পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন কর্তৃপক্ষ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের অভিযানে ১৯ বছর আত্মগোপনে থাকা হ’ত্যা মামলার আসামী গ্রেফতার

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কম্বল ও এক্স-রে ফিল্ম অনুদান

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কম্বল ও এক্স-রে ফিল্ম অনুদান

তিস্তা ব্যারেজের সব ক’টি গেট খুলে দেওয়া হয়েছে, ভয়াবহ বন্যার আশঙ্কা

তিস্তা ব্যারেজের সব ক’টি গেট খুলে দেওয়া হয়েছে, ভয়াবহ বন্যার আশঙ্কা

হোমনায় ডাকাত সর্দার মাহবুব কাঞ্চনের বিশ্বস্ত সহযোগী চঞ্চলকে গ্রেফতার করলেন সার্কেল এএসপি

পঞ্চগড়ে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এক দফা দাবিতে স্মারকলিপি প্রদান

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

ডোমার কাঁচা বাজরে অ’গ্নিসংযোগের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

পঞ্চগড়ের আটোয়ারীতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আইনজীবী আটক

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, বৃদ্ধাসহ আহত ৪

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার