crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ডাকাত সর্দার মাহবুব কাঞ্চনের বিশ্বস্ত সহযোগী চঞ্চলকে গ্রেফতার করলেন সার্কেল এএসপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৭, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :

কুমিল্লার হোমনায় কুখ্যাত ডাকাত সর্দার মাহবুব কাঞ্চনের বিশ্বস্ত সহযোগী ডাকাতি ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থাকায় ডাকাতদলের সদস্য মো. চঞ্চল(২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার কাচারীকান্দির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ভিটি কালমিনা গ্রামের মৃত ছোট্ট মিয়ার ছেলে।

(হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (১৬ আগস্ট) রাত ০২.৫৫ ঘটিকায় হোমনা থানাধীন কাচারীকান্দি এলাকা হতে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করায় চঞ্চল(২৬) নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে। সে কুখ্যাত ডাকাত মাহবুব কাঞ্চনের বিশ্বস্ত সহযোগী। সে ডাকাতি ও অস্ত্র মামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। আজ সোমবার (১৭ আগস্ট) তারিখ তাকে হোমনা থানার ডাকাতি ও অস্ত্র মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, আমাদের সার্কেল স্যার গোপন সংবাদের ভিত্তিতে রেইড দিয়ে ডাকাত দলের সদস্য মো. চঞ্চলকে গ্রেফতার করেন।আজ সোমবার (১৭ আগস্ট,২০২০ খ্রি. তারিখ তাকে হোমনা থানার ডাকাতি ও অস্ত্র মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ইতোপূর্বে এলাকার আরও চিহ্নিত ডাকাত, মাদক ব্যবসায়ী, গরু চোর ও সিএনজি চোরসহ বিভিন্ন অপরাধীকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

জলঢাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

হোমনায় প্রবাসীর স্ত্রীর বাসায় সাব-রেজিস্ট্রি অফিসের পিয়নের রহস্যজনক ‘মৃত্যু’

নীলফামারীতে মাত্র ৪০ হাজার টাকার জন্য গৃহবধূ শারমিন হত্যা!

হোমনায় পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ

কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকদের  বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

ঝিনাইদহে কৃষক আবু সাইদের দুটি কিডনি অকেজো, সাহায্যের আবেদন

রংপুর পদাতিকের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭দিনব্যাপি দুই বাংলা নাট্যোৎসব

রংপুর পদাতিকের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭দিনব্যাপি দুই বাংলা নাট্যোৎসব

কম সুবিধাপ্রাপ্তদের মাঝে জামালপুর জেলা প্রেসক্লাবের কম্বল বিতরণ

হোমনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী সুমনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন