crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে গর্ভবতী, প্রসূতি মা ও কিশোর- কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৮, ২০১৯ ৩:৫১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস ও জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে
গর্ভবতী, প্রসূতি মা ও কিশোর- কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ল্যাম্ব-প্ল্যান শো-প্রকল্প ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব, উপ-পরিচালক স্থানীয় সরকার, নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গণি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেফুজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম, ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কোর্ডিনেটর এডওয়ার্ড বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা আনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। গ্লোবাল এ্যাফেয়ার্স ক্যানাডার অর্থায়নে গর্ভবতী, প্রসূতি মা ও কিশোর- কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই কর্মসূচি পালন করা হবে বলে ল্যাম্ব কর্তৃপক্ষ জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে ‘লাম্পি স্কিন’ রোগে গবাদি পশু আক্রান্ত

হোমনা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

কারাবন্দি অবস্থায় সাবেক এমপি হান্নান মারা গেছেন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

নাসিরনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ॥ অন্যজন সুস্থ

কালীগঞ্জে কর্মহীন মানুষের মাঝে বিএনপি’র খাদ্যসামগ্রী বিতরণ

আদমদীঘিতে খাসের জায়গায় গাছ কাটতে বাধা দেয়ায় মা’রপিটঃ স্বামী -স্ত্রীসহ আ’হত- ১০

আদমদীঘিতে খাসের জায়গায় গাছ কাটতে বাধা দেয়ায় মা’রপিটঃ স্বামী -স্ত্রীসহ আ’হত- ১০

ডোমার হরিণচড়ায় গৃহবধুকে ধর্ষণ, গণধোলাইয়ের শিকার ধর্ষক

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হলেন কোম্পানীগঞ্জের কৃতীসন্তান আজগর আলী

দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী