crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনার আইনজীবী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৭, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জুলাই গ*ণ-অভ্যুত্থানে সংঘটিত মা*নবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ রায় দেওয়া হয়। এ রায়ে রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন গভীর দুঃখ প্রকাশ করেছেন।

মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এই রায়ে আমার মনের ভেতরে কষ্ট রয়েছে। এর বাইরে আর কিছু বলতে চাই না।’

রায়ে তিনি অসন্তুষ্ট কিনা—এমন প্রশ্নে আমির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমি আসলে খুব কষ্ট পাচ্ছি। আমার ক্লায়েন্ট সর্বোচ্চ সাজা পাচ্ছে—এ বিষয় তো আমাকে কষ্ট দেবেই।’

এই মামলায় আপিলের সুযোগ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত এই আইনজীবী পরিষ্কারভাবে জানান, ‘আমার পক্ষে এই মামলায় আপিল করার সুযোগ নাই। আমার ক্লায়েন্ট স্বেচ্ছায় আত্মসমর্পণ না করা কিংবা গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আপিলের কোনো সুযোগ নেই।’

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুরে সিপিসি-২ ও র‌্যাব-৬’র হানায় ১৮৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে মিরজাগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

পঞ্চগড়ে পৃথক স্থানে ২জনের আত্মহত্যা

কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডোমারে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

শহিদ হাদিকে হ*ত্যার নির্দেশদাতার নাম জানাল ডিবি

শিক্ষকরা রাস্তায় নামার আগেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা করা উচিত

শিক্ষকরা রাস্তায় নামার আগেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা করা উচিত

পুঠিয়ায় বিদায়-বরণ অনুষ্ঠান, বিদায় এসিল্যান্ড শিবু দাস, স্বাগত প্রসনজিৎ

কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর নীতিমালা জারি

সুনামগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন