crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না, ১৫ দিনের মধ্যে আসছে প্রজ্ঞাপন : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জনিয়েছেন,টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না ।১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, গণপরিবহণে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘লকডাউনের পরিস্থিতি এখনো হয়নি। আমরা সুপারিশও করিনি। লকডাউনের পর্যায় পর্যন্ত যাতে না যেতে হয়, সে জন্যই এ বৈঠক। যা যা পদক্ষেপ নেওয়ার, সেগুলো নিই।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন।

এর আগে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৪

রংপুরে অসহায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

চকরিয়ায় দেওয়ালচাপায় শিশুর মৃত্যু

ঝিনাইদহে শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ !

ঈদগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর ছাত্র উদ্ধার

দেশ পরিচালনায় সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেঃ জাফরুল্লাহ

দেশ পরিচালনায় সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেঃ জাফরুল্লাহ

চরম বৈষম্য ও বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা!

চরম বৈষম্য ও বিশৃঙ্খলায় নিমজ্জিত দেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা!

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করবো : প্রধান উপদেষ্টা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াখেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১০ জু’য়াড়ি গ্রে’ফতার

যমুনায় জামালপুর ও বগুড়ার মধ্যে ফেরি চলাচল শুরু, মানুষের মাঝে আনন্দ- উচ্ছ্বাস