crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে সদ্য জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘করোনা’!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২০ ৩:৫৭ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। ক্রমশই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সবাই যখন মৃত্যুভয়ে কাঁপছে; তখন পৃথিবীতে এলো নতুন অতিথি। বাবা-মা সদ্য জন্ম নেওয়া সেই শিশুর নাম রাখলেন ‘করোনা’। এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের সদর হাসপাতালে। জানা গেছে, ঝিনাইদহ কাঞ্চননগর এলাকার এক দম্পতি কুয়েত প্রবাসী সাদিক ও সালেহা। বিবাহের দীর্ঘ ১৭ বছর পর আজ ঝিনাইদহ সদর হাসপাতালে তাদের কোল জুড়ে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। সেখানে সদ্য জন্ম নেওয়া কন্যাশিশুর নাম রাখা হয়েছে করোনা। বিষয়টি ছড়িয়ে পড়ার পর হতবাক হয়েছেন অনেকেই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন নাম হতে পারে, ভাবতেই পারছেন না তারা। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই সিজারিয়ানের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। তারপরই ওই সদ্যোজাতের নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। কেননা এর আগেও অবশ্য এমন নাম রাখা হয়েছে। ঘূর্ণিঝড় সিডরের সময়ও এক শিশুর নাম রাখা হয়েছিল ‘সিডর’।

শিশুটির বাবা বলেন, ‘এ ভাইরাস অত্যন্ত মারাত্মক তাতে কোনো সন্দেহ নেই। তবে আতঙ্কের মাঝেও অনেক ভালো কিছু সৃষ্টি হয়। তাই অযথা ভয় না পেয়ে নির্দেশ মেনে চললেই সুরক্ষিত থাকব। আর ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে এ শিশু।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে প্র’তারণার মামলায় দম্পতি গ্রেফতার

সরিষাবাড়ীতে প্র’তারণার মামলায় দম্পতি গ্রেফতার

চকরিয়ায় জমে উঠেছে পৌরনির্বাচন

রংপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশীদ বাবু নেই

রংপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশীদ বাবু নেই

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৩ জনকে ‘পুশ ইন’ করলো বিএসএফ

রংপুরে রাস্তার গাছ কর্তনকালে পথচারীর মৃত্যু,পুলিশের সহায়তায় ২লাখ ৫০ হাজার টাকায় রফাদফা

দাউদকান্দিতে নিখোঁজ সাইফুলকে ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

দাউদকান্দিতে নিখোঁজ সাইফুলকে ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

হোমনায় আকর্ষণীয় ২টি কুরবানীর গরু বিক্রি করা হবে

হোমনায় আকর্ষণীয় ২টি কুরবানীর গরু বিক্রি করা হবে

রাজধানীতে ভুয়া মানবাধিকার চেয়ারম্যান ও সাংবাদিক আতিকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে হার্ডওয়ার ব্যবসায়ী আ’লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা মামলায় একজন গ্রেফতার

বেগম রোকেয়া দিবস উপলক্ষে নাসিরনগরে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা