crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যকে মারপিট : ৫ জনকে আসামি করে মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৭, ২০২০ ৪:০২ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ কালীগঞ্জে পুলিশ সদস্য শরিফুল ইসলামকে পিটিয়ে জখম করার ঘটনার ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে তার অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে খুলনাতে স্থানান্তর করা হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ডে একদল যুবক তাকে বেদম মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় ওইদিন রাতেই ঝিনাইদহ সদরের নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি আবদুল আলিম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী নলডাঙ্গা ক্যাম্পের আইসি আবদুল আলিম জানান, তার ক্যাম্পের কর্মরত পুলিশ সদস্য শরিফুল ইসলাম বুধবার সকালে কালীগঞ্জ থেকে টাকা তুলে ক্যাম্পে ফিরছিলেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পথে নলডাঙ্গা স্ট্যান্ডে ওই এলাকার শাওন তাকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে খুলনাতে স্থানান্তর করা হয়েছে। এখনো কান দিয়ে রক্ত বের হচ্ছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, পুলিশ সদস্যকে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই রাতেই আসামিদের আটকে অভিযানে নামে। তারা সবাই বাড়ী ছেড়ে পালিয়েছে। দোষীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে ট্রাক ভাং’চুর, বিএনপি- জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

সারা দেশে করোনায় ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৪

মুজিববর্ষ উপলক্ষে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে : পরিবেশ ও বনমন্ত্রী

টেকনাফ মডেল থানার অভিযানে চাঞ্চল্যকর মোস্তাক হ’ত্যার পরিকল্পনাকারীসহ গ্রেফতার-৬

রংপুরে তিন পিস্তলসহ ৪ ডাকাত গ্রেফতার

হোমনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের তদারকিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোতেও স্বাস্থ্যসেবা সচল

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো মুন্নি

রংপুরের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বিএমএসএফের আলোচনা ও ইফতার মাহফিল

রংপুরের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বিএমএসএফের আলোচনা ও ইফতার মাহফিল