crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলালসহ ১দিনে ৫৪জন করোনায় আক্রান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২০ ৩:০৬ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
৪জুন বৃহস্পতি বার: জামালপুর-২ (ইসলামপুর) আসনের  সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই দিন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের তিন নেতাসহ জেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৫৪ জন কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।
 ৩জুন বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তিনিসহ জেলায় সর্বোচ্চ রেকর্ড ৫৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।  জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন। 
সূত্রে আরও জানা যায়, আরটি-পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে তিনজনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।নতুন আক্রান্তদের মধ্যে এমপি ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ ইসলামপুর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন।
এ ছাড়া জামালপুর সদরে ৮ জন বকশীগঞ্জে ১৮, দেওয়ানগঞ্জে ৩, মাদারগঞ্জে ২, মেলান্দহে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই নিয়ে জেলায় সর্বমোট ৩০৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন চারজন এবং সুস্থ হয়েছেন ১৩২ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে : খোদা বখস

নীলফামারীতে নাশকতার মামলায় জামায়াতের আমিরসহ ২৮ জন কারাগারে

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঝিনাইদহ জুড়ে প্রতিবাদ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঝিনাইদহ জুড়ে প্রতিবাদ

দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনাসভা

ঝিনাইদহ জেলাজুড়ে পাট কাটতে ব্যস্ত চাষিরা, দামে খুশি নয়

ঝিনাইদহে গড়াই পরিবহনের ধাক্কা খেয়ে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

কালীগঞ্জে মাটি কাটার সময় ২০০ বছরের পুরাতন মুদ্রা উদ্ধারে ধুম্রজালের সৃষ্টি

কেএমপি’র অভিযানে গ্রেফতার-৩

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ মোটরসাইকেল চালককে জরিমানা

কক্সবাজার সমুদ্র সৈকতে বিনামূল্যে কিটকট চেয়ার ব্যবহারের সুপারিশ