crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ জেলাজুড়ে পাট কাটতে ব্যস্ত চাষিরা, দামে খুশি নয়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৮, ২০২১ ১০:১০ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলাজুড়ে পুরাদমে চলছে পাটা কাটার কার্যক্রম। চাষিরা ভাল ফলন আশা করছে এবার। প্রতি মন পাট ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত দরে কেনা-বেচা হচ্ছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় এ দামে খুশি নয় চাষি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা অন্যতম পাট উৎপাদনকারি এলাকা। চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ২২ হাজার ৮৬০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

শৈলকুপা উপজেলার পাট চাষি ইসলাম মন্ডল জানান, মৌসুমের শুরুতে খরার কারণে পাট চাষ ব্যাহত হয়। সেচ দিয়ে চাষ করতে হয়। এতে খরচ বেশি হয়।

কোটচাঁদপুরের পাট চাষী আব্দুস সোবাহান জানান, সঠিক সময়ে এবার বৃষ্টি হয়নি। পরে বৃষ্টি হলে পাটের অবস্থা ভাল ছিল। কাটা শুরু হলে বৃষ্টির অভাবে খাল বিলে পানি জমে না। পাট জাগ দেওয়া নিয়ে সমস্যায় পড়ে চাষিরা। পাট কেটে দূরবর্তী নদী বা পুকুরে নিয়ে জাগ দিতে পরিবহণ খরচ বেশি পড়ে।

জেলার পাট বাজার ঘুরে দেখা যায়, জেলার মধ্যে সবচেয়ে ভাল পাট হয়েছে শৈলকুপা উপজেলাতে। মাস খানেক আগে নতুন পাট উঠার পর প্রতি মন ৩ হাজার ২০০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা মন দরে কেনা-বেচা হয়। বর্তমানে হাট বাজারগুলোতে পাটের আমদানি বেড়েছে। দামও কমে গেছে। প্রতি মন ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকা দরে কেনা-বেচা চলছে। লকডাউনের কারণে বাজারে ক্রেতা কম। মিলগুলো এখনো পাট কেনা শুরু করেনি। স্থানীয় ব্যবসায়ীরা পাট কিনে মজুত করছে।

শৈলকুপা উপজেলা কৃষি অফিসার মোঃ আকরাম হোসেন জানান, পাটের ফলন ভাল হয়েছে। লকডউনের কারণে কেনাবেচা কম। দামও একটু কমে গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ায় ডিএফইডি ব্রাঞ্চ ম্যানেজারের সংবাদ সম্মেলন

নাসিরনগরে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগরে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

রংপুরের গঙ্গাচড়ায় পানির স্রোতে ব্রিজের সংযোগ বিলীন, চরম দুর্ভোগে এলাকাবাসী

ঝিনাইদহে মাত্রাতিরিক্তভাবে বাড়ছে ধর্ষণ ও নির্যাতন

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে নাসিরনগরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ

ঋণ প্রদানে কোনো অসংগতি ধরা পড়লে ঋণগ্রহীতার দায় বর্তাবে ব্যাংকারের উপর

প্রধানমন্ত্রীর মানবিকতায় আপ্লুত জামালপুরের শিশু শম্পা 

ঝিনাইদহে সড়ক পরিবহণ আইন ২০১৮ বাস্তবায়নের উদ্দেশে ট্রাফিক সচেতনতা সপ্তাহ শুরু

জামালপুরে অসুস্থ পুলিশ সদস্যেকে আর্থিক সহায়তা দিলেন এসপি নাসির উদ্দিন আহমেদ

হালাল ভালবাসা এতো সুন্দর আগে বুঝতে পারি নি: সানা খান