crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১১, ২০২১ ১১:১৩ অপরাহ্ণ


 

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুর্ধ-১৭ বালক দলে মুখোমুখি হয় ঝিনাইদহ পৌরসভা ফুটবল একাদশ ও কোটচাঁদপুর ফুটবল একাদশ। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় ২-১ গোলে কোটচাঁদপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ পৌরসভার বালকরা। অপরদিকে অনুর্ধ্ব-১৭ বালিকা দলে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ঝিনাইদহ পৌরসভা বনাম শৈলকুপা উপজেলা। নির্ধারিত সময়ের খেলায় ২-০ গোলে জয়লাভ করে শৈলকুপার মেয়েরা। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত সোমবার এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে জেলার ৬ টি উপজেলার ১৪ টি দল অংশগ্রহণ করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে জনগণের সায় নাইঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

ঝিনাইদহের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়, স্বাস্থ্যবিধির বালাই নেই!

দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান

পুঠিয়ায় সিএনজির ধা*ক্কায় মুদি ব্যবসায়ী নিহত

ইবি এলাকায় ইভটিজিং এর দায়ে এক যুবকের কারাদণ্ড

লকডাউন দিয়ে মাদ্রাসা ও মসজিদের জামাত বন্ধ করা যাবে না : বাবুনগরী

পঞ্চগড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

সারা দেশের প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি

নাসিরনগরে শেখ রাসেল’র জম্মদিন পালিত