crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে দুই সন্তানকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা, মা আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩১, ২০২০ ৩:৪৬ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের একটি পুকুর থেকে রোববার দুপুরে সাফিয়া খাতুন (৬) ও মাহিদ হোসেন (৫) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে পানিতে চুবিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। পুলিশ নিহত দুই সন্তানের মা মনিরাকে গ্রেফতার করেছে। সাফিয়া ও মাহিদ বানিয়াকান্দর গ্রামের কৃষক নজরুল ইসলাম ও মনিরা খাতুন দম্পতির সন্তান। স্থানীয় ইউপি মেম্বার সুজন গণমাধ্যমকে জানান, রোববার সকালে সাফিয়া ও মাহিদকে নিয়ে গোসল করতে যায় তার মা মনিরা খাতুন (৪০)। বাড়ি ফিরে মনিরা প্রতিবেশী রাবেয়া খাতুন নামে এক মহিলাকে জানায়, তার দুই সন্তানকে সে পুকুরে রেখে এসেছে। মনিরার অসংলগ্ন কথাবর্তার পর রাবেয়া খাতুনসহ লোকজন পুকুরে কাদায় পুতে রাখা অবস্থায় দুই ভাই বোনের মৃতদের উদ্ধার করে। গ্রামবাসীর অভিযোগ মনিরা খাতুনের মানসিক সমস্যার পাশাপাশি সে বদরাগী মহিলা হিসেবে মহল্লায় পরিচিত। দুই বছর আগে সে তার এক সন্তানকে বিক্রি করে দেয় বলে অভিযোগ করেন সুজন মেম্বার। এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ সদর থানার এসআই সাখওয়াত হোসেন জানান, পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মা দুই সন্তানকে পুকুরে ডুবিয়ে হত্যা করেছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে। এসআই সাখওয়াত জানান, জিজ্ঞাসাবাদের জন্য মা মনিরা খাতুনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, শনিবার ঝিনাইদহের মহেশপুরের বাকোসপোতা গ্রামে ৫ বছরের শিশু পুত্র রাব্বি হাসান রিফাতকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার পর মা রিফা খাতুন (২৬) গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার একদিন পর ঝিনাইদহ সদর থানায় দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অপরাধ বিশেষজ্ঞদের কপালে ভাজ পড়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় নার্স বিলকিস হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ১১ মামলার আসামী রুবেল গ্রেফতার

জামালপুরে আইন অমান্য করে তামাক কোম্পানীর বিজ্ঞাপন

শৈলকুপায় নৌকার কর্মীকে কু-পি-য়ে হ-ত্যা, আ-হ-ত ২০

নীলফামারীর ডোমারে সাবেক ডিডি তবিবর রহমান আর নেই

ডোমার-ডিমলা এলাকায় ৪হাজার অসহায় মানুষকে সহায়তা দিলেন কেন্দ্রীয় নেত্রী সুমি

হোমনায় গণধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী , থানায় মামলা

জামালপুরে ৭ হাজার ৪৪০ কেজি সরকারি চালসহ আ’লীগ নেতা আটক, ধরা ছোঁয়ার বাইরে রাঘব বোয়াল

শহিদদের স্মরণে পঞ্চগড়ে জামায়াতের আলোচনা সভা

ডোমারে আলোর মিছিলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্ণামেন্ট