crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে পাঁচ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২১, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুরে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ও মূল্য তালিকা সঠিক না থাকায় শহরের সকাল বাজারের পাঁচজন ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২০ মার্চ , শুক্রবার এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন। জানা গেছে, করোনা ভাইরাস আতঙ্কের কারণে জামালপুরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা চাল, ডাল, পেঁয়াজ, রসুনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য অতিরিক্ত দামে বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে ২০ মার্চ সকালে শহরের সকাল বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচজন ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মধ্যে ব্যবসায়ী এরশাদুজ্জামান শাহীনকে ১০ হাজার টাকা, বেলাল হোসেনকে পাঁচ হাজার টাকা, মুকুলকে তিন হাজার টাকা, শেফালী বেগমকে আট হাজার টাকা ও হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন জানান, করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও অতিরিক্ত খাদ্যপণ্য মজুদারদের নিয়ন্ত্রণ করতেই এ অভিযান চালানো হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতে ৩৭ জনের জরিমানা

মাদারীপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে ঘু’ষ নেওয়ার প্রমাণ পাওয়ায় সাবেক এসপিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের ৮ নারী ফুটবলারের পরিবার

পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের ৮ নারী ফুটবলারের পরিবার

রংপুরে মহান মে দিবসে হোটেল ও শ্রমিক রেঁস্তোরা ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুরে মহান মে দিবসে হোটেল ও শ্রমিক রেঁস্তোরা ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

ডোমার নাট্য সমিতির সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় চয়নকে সংবর্ধনা

হোমনার কৃতীসন্তান ডাঃ মাহবুব ৩৯তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ১০ গ্রামের ফসল নিমজ্জিত

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ১০ গ্রামের ফসল নিমজ্জিত

খোকসা থানায় যোগদান করেছেন ওসি গোলাম মোস্তফা

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের পেট্রোম্যাক্স তেল রিফাইনারী লিঃ’ পরিদর্শন ও কমিউনিটি পুলিশিং সভায় যোগদান

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপারের পেট্রোম্যাক্স তেল রিফাইনারী লিঃ’ পরিদর্শন ও কমিউনিটি পুলিশিং সভায় যোগদান