crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে নানা আয়োজনে পালিত হলো জুলাই শহিদ দিবস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৭, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুরে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে জেলা ও উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ছাত্র-জনতার উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা শহরের শহিদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা একটি স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি। অবশেষে ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন এবং বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে সেই সরকারের পতন ঘটেছে। এই অর্জনকে আমাদের ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও দায়িত্ব পালনের যে ধারাবাহিকতার কথা বলেছেন, তা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। তাহলেই একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলাম ও ইমন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাকিম, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মো. কামাল এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রবিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার লাবনী।

আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাইযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং শহিদদের আত্মত্যাগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া যোহর ও আসর নামাজের পর জেলা শহরের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীগণের সাপ্তাহিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে টিনের বদলে পাকা ঘর পেল ৫৫টি পরিবার

মধুপুরে রেখা জুয়েলার্সের দোকানে ডাকাতির ৭ মাস পর ৫ ডাকাত গ্রেফতার

হোমনায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশবাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

কবর খননে রাজি হয়নি কেউ, কবর খুঁড়ে দাফন করায় প্রশংসায় ভাসছেন তরুণ আলেমগণ

পাবনা শহর উপজেলার ৫৫টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন এমপি প্রিন্স

রংপুরে ছাত্রদলের ২১ নেতাকর্মীর পদত্যাগ, গণপদত্যাগের হুঁশিয়ারি

রংপুরে ছাত্রদলের ২১ নেতাকর্মীর পদত্যাগ, গণপদত্যাগের হুঁশিয়ারি

ইত্যাদি দেখে ফেরা হলোনা দাইমুলের

আজ থেকে সারা দেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু