crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৮, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ফ্যাসিস্ট দল পতিত আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গু*ম করে র‌্যাবের টাস্কফোর্স ইন্টেরোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বন্দি রেখে নি*র্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দুই মামলায় ক্ষমতাচ্যুত স্বৈ*রাচার শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

জয়েন্ট ইন্টেরোগেশন সেলে (জেআইসি) গু*ম ও নি*র্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক শীর্ষ কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- মেজর জেনারেল সাইফুল আবেদিন, মেজর জেনারেল হামিদুল হক, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেনসহ দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে, মোট অভিযুক্তের সংখ্যা ২৮ জন। কারণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী —এই দুজনকেই উভয় মামলায় আসামি করা হয়েছে।

জয়েন্ট ইন্টেরোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের মামলায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক হলেন—লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে তাড়াইলের চিকিৎসা কার্যক্রম

পবিত্র মাহে রমজানে দান সাদকার গুরুত্ব ও ফজীলাত

হোমনায় স*ন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন, আসামীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ভিকটিমের পরিবার

ঝিনাইদহে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩২৪০, মৃত্যু ৩৭

ভৈরবে মাসব্যাপী গ্রামপুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

ডোমারে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আ’ত্মসাৎ ও প্র’তারণার অভিযোগ

কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়াম এর নাম ফলক উম্মোচন করলেন হানিফ এমপি

ডোমারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চকরিয়ায় মানবসৃষ্ট গর্তে নদী গর্ভে বিলীন হচ্ছে বেতুয়ার মসজিদ,দেখার কেউ নেই