crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে আবাসিক হোটেলের মালিকসহ তিনজনের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট((দিনাজপুর), প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ’সামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে যুবক-যুবতীসহ হোটেলের মালিককে আটক করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে ঘোড়াঘাট ৪ মাথা বাসস্ট্যাণ্ড সংলগ্ন পৌর এলাকার আদর্শ আবাসিক হোটেলে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। অভিযানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেন।

অভিযান শেষে আদালত আবাসিক হোটেলটির মালিক ও আটক যুবককে ১ মাস এবং যুবতীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার নুরজাহানপুর গ্রামের আব্দুল গনির ছেলে বাবু মিয়া (৪১), ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চেংগ্রামের সানোয়ার হোসেনের ছেলে মাহাবুব আলম (৩০) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছাতিনচুঁড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মৌসুমী আক্তার (২২)।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, ‘আবাসিক হোটেলটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অ’সামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগ আসছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করেছি। আটক ৩ জনকে প্রকাশ্যে অ’শ্লীল কার্য সম্পাদনা করার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আটক তিনজনকে সাজা প্রদান করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। আসামিদেরকে রবিবার বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ওএমএস এর চাল বিক্রয় পরিদর্শনে ইউএনও শাহিনা শবনম

নীলফামারীতে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

উপজেলা নির্বাচনে পুঠিয়ার গুরুত্বপূর্ণ ৩৩টি কেন্দ্র

জুলাই- আগস্টে ছাত্র আন্দোলনের সময় লাশ পোড়ানো মামলায় ৩ পুলিশ কর্মকর্তা কারাগারে

হোমনায় নিয়ম বহির্ভূতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পুলিশ হোক বা সাধারণ লোকই হোক, কোন অপরাধীই পার পাবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

হোমনায় রাস্তা নেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে, আহত-৮

ডোমারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সংবাদ সম্মেলন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

কালীগঞ্জ থানার সফল অভিযানে অস্ত্র ও গুলিসহ ১১মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার