crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাইবান্ধায় ‘মাদক’ মামলায় ১ নারীর আমৃত্যু কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১১, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>> গাইবান্ধায় ‘মাদক’ মামলায় মল্লিকা বেগম নামে ১ নারীকে ‘আমৃত্যু’ কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে  ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আরেক আসামি আইয়ুব আলী মণ্ডলকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায়দানকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।দণ্ডাদেশেপ্রাপ্ত মল্লিকা বেগম গোবিন্দগঞ্জ পৌরসভার সাহাপাড়া খলসি গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৯ সালের ১৪ জানুয়ারি ১০০ গ্রাম হেরোইন ও ৩৮৩ পিস ‘ইয়াবাসহ’ মল্লিকা বেগমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে পুলিশ মল্লিকা বেগম ও আইয়ুব আলী মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আদালত এই মামলার ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বড়লেখায় ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে ব্যস্ত সময় পার করছেন ছাতা কারিগর রবিউল

নাসিরনগরে ব্যবসায়ী মোখলেছুর রহমানের উদ্যোগে হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

ডিমলায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির কম্বল বিতরণ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১

চকরিয়ায় তিন লক্ষ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় মজিবুর হ-ত্যা-র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডোমারে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে  বেল্ট ও সনদ বিতরণ

ডোমারে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে  বেল্ট ও সনদ বিতরণ

হোমনায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন