crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৫৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ার আলোচিত সোহাগ হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৪, ২০১৯ ৪:৪২ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার আলোচিত সোহাগ হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে‌ছেন আদালত। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের প্র‌ত্যেক‌কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদা‌য়ে এক বছ‌রের সশ্রম কারাদ‌ণ্ডের আদেশ দেওয়া হয়।আজ বুধবার (৪ সে‌প্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপ‌জেলার আহম্মদপুর গ্রামের আহাদ আলীর ছে‌লে নাজমুল ও ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকার আবুল কালামের ছে‌লে রনি।যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- শহ‌রের চৌড়হাঁস এলাকার ইসমাইল হো‌সে‌নের ছেলে রাব্বি, একই এলাকার খলিলের ছে‌লে রফিক ও সদর উপ‌জেলার কুমারগাড়া এলাকার আব্দুল আজিজের ছে‌লে সুজা। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রনি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা সবাই পলাতক রয়ে‌ছেন।আদালত সূত্রে জানা গে‌ছে, ২০১২ সালের ৯ অক্টোবর সকা‌লে কুষ্টিয়া সদর উপ‌জেলার কুমারগাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছে‌লে সোহাগ‌কে বাড়ি থে‌কে ডে‌কে নিয়ে যায় আসামিরা। এর দুই‌দিন পর ১১ অ‌ক্টোবর ভেড়ামারা উপ‌জেলার হা‌ডিন্জ ব্রীজ সংলগ্ন ই‌পিল ই‌পিল বাগা‌ন থে‌কে সোহা‌গের লাশ উদ্ধার ক‌রে পু‌লিশ। এই ঘটনায় সোহা‌গের খালু শহিদুল ইসলাম বাদী হ‌য়ে অভিযুক্ত ৫ জনকে আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।কুষ্টিয়া জজ কো‌র্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ভেড়ামারা থানা পুলিশ ২০১৭ সালর ৩০ এপ্রিল আদালতে চার্জশীট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে পেনাল কোড ৩০২॥৩৪ ধারায় এ রায় ঘোষণা ক‌রেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীর ডোমারে হাফিজিয়া মাদ্রাসার ৫জন ছাত্র নিখোঁজ, সন্ধান চায় পুলিশ

শিক্ষার মানোন্নয়ন, জনস্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা জরুরি

শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি: মামুনুল হক

হোমনায় মুজিববর্ষ উপলক্ষে সাতাঁর প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আশুলিয়ায় আলোচিত খাদেম নজরুলের পায়ের রগ কাটা মামলার প্রধান আসামী কিশোর গ্যাং ‘রাকিব গ্রুপ’ এর প্রধান রাকিব ও সহযোগী ইমনকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪

ঝিনাইদহে খেটে খাওয়া মানুষের মাঝে সিও সংস্থার ফের খাদ্য সামগ্রী বিতরণ

রংপুর বাসটার্মিনালের আম বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়, মানছেনা সামাজিক দূরত্ব

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পতাকা উড়ালেন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস

ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার শিক্ষক শাহজাহান ‘ভুয়া’ কাগজপত্র জমা দিয়ে অধ্যক্ষ হওয়ার দাবি

ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার শিক্ষক শাহজাহান ‘ভুয়া’ কাগজপত্র জমা দিয়ে অধ্যক্ষ হওয়ার দাবি