crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি শুভ অস্ত্রসহ গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৫, ২০১৯ ৩:৫৮ অপরাহ্ণ

গ্রেফতার খায়রুল হাসান শুভ। ছবি সংগৃহীত।

ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লা সদর দক্ষিণের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি খায়রুল হাসান শুভকে (২৮) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে ।

সোমবার গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার উলুরচর এলাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুভকে গ্রেফতার করা হয়। সে নগরীর শ্রী ভল্লবপুর পূর্বপাড়ার খোকন মিয়ার ছেলে।

ডিবি পুলিশ সূত্র জানায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার পলাতক আসামি শুভকে গ্রেফতারে সোমবার গভীর রাতে অভিযানে নামে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উলুরচরস্থ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়। 

এঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ/১৯(এফ) ধারায় মামলা (নং ৩ তাং ৫/২/১৯ইং) রুজু করা হয়েছে বলে জানিয়েছেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশের অভিযানে আটক খায়রুল হাসান শুভ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। এ থানায় তার বিরুদ্ধে ১৬টি (আজকের মামলাসহ) মামলা রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, খায়রুল হাসান শুভর বিরুদ্ধে এর আগে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র, মাদক, অপহরণ ও নারী নির্যাতনের ১৫টি মামলা রয়েছে। 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে আমন চাল ক্রয়ের উদ্বোধন

রংপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

দাউদকান্দি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ

হোমনায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নির্বাচনে নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করবে আইন-শৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সফলতা ও সার্থকতা কামনা করেছেন মীর আহমেদ শাহীন

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ১০ জন আহত

ঝিনাইদহের সকল পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

সারা দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮