crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে কুরআন তেলাওয়াত উৎসব ২০২৬ (সিজন–৫) অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২০, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ধর্মীয় মূল্যবোধ জাগ্রত ও কিশোর-কিশোরীদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কুরআন তিলাওয়াত উৎসব ২০২৬ (সিজন–৫) উপলক্ষে শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

গত সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) আছর নামাজের পর হোসেনপুর উপজেলার চর পুমদী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় একটি মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত, হামদ-নাত, আজান ও ইসলামী সংগীতসহ একাধিক বিভাগে প্রতিযোগীরা অংশ নেয়।
এতে স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক, ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষা ও ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজক কমিটি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আব্দুর রহমান ইবনে আওফ (রা.) ক্যাডেট মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করা হয়। প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনার পাখি প্রেমী মানুষ সমর কুমার ঘোষ

পাবনার পাখি প্রেমী মানুষ সমর কুমার ঘোষ

ঝিনাইগাতীতে শীতের কাপড়ের দোকানে ক্রেতা শুন্য কাপড়ের মার্কেট 

চট্টগ্রাম ওয়াসার (এমডি) ফয়জুল্লাহ’র ৮ দফায় চুক্তিভিত্তিক নিয়োগের ১৬ বছর, সরকার পরিবর্তন হলেও বহাল তবিয়তে!

লামায় বুনোহাতির আক্রমণে এক নারী শ্রমিকের মৃত্যূ

ময়মনসিংহের গৌরীপুরে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের অর্থায়নে দুঃস্থদের কম্বল ও শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ

ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের অর্থায়নে দুঃস্থদের কম্বল ও শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ

ডেঙ্গুজ্বরে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০১

বাংলাদেশ আর কখনও পেছনে তাকাবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আর কখনও পেছনে তাকাবে না: প্রধানমন্ত্রী

হালুয়াঘাটে অটো, সিএনজি, মাহেন্দ্র ও বাসচালকদের ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ

সারাদেশে অধঃস্তন আদালত হতে ২১৪৬১ আসামির জামিন