crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈদগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর ছাত্র উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২১, ২০২১ ১০:২২ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁও থেকে নিখোঁজ ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নিশান (১২) কে ৪ দিন পর উদ্ধার করেছে ঈদগাঁও থানার পুলিশ। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ হওয়া নিশান কে উদ্ধার করা হয়েছে। গত ১৭ই মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টার সময় ইসলামবাদ ইউনিয়ন ৭নং ওয়ার্ড খোদাইবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে খেলার উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করার পরও না পেয়ে ঈদগাঁও থানাতে একটি জিডি করে। জিডির সূত্র ধরে ঈদগাঁও থানার নবাগত ওসি আব্দুল হালিম এর নির্দেশে এস আই মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকত বীচ থেকে ‘বীচ পুলিশ’ এর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

নিখোঁজ হওয়া ছাত্রের বাবা আবু তাহের মুন্না বলেন, আমি অনেক ভয়ের মধ্যে ছিলাম। সেই ভয়টি তারা ( পুলিশ) দূর করে দিয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনী ঈদগাঁও থানা পুলিশের সহযোগিতায় ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া মেজ ছেলে নিশানকে। তিনি আরো বলেন, বন্ধুদের সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলো। সেখানে সে নিখোঁজ হয়।

এই বিষয় কোন অভিযোগ আছে কিনা জানতে চাইলে ছেলের বাবা বলেন, আমার আর কোন অভিযোগ নেই।

ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম বলেন, গত ১৯ তারিখ শুক্রবারে ছেলে কে পাওয়া যাচ্ছে না বলে একটি অভিযোগ দাখিল করে আবু তাহের নামে এক ব্যক্তি। অভিযোগ এর ভিত্তিতে এস আই কামাল হোসেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ছেলেটি উদ্ধার করে। নিখোঁজ হওয়া ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ নিশান কে আবুতাহের কাছে হস্তান্তর করেন ঈদগাঁও থানার এস আই মোঃ কামাল হোসেন ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাইলস্টোন থেকে বের হলেন অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস সচিব

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

ডোমারে দলিত সম্প্রদায়ের উন্নয়নে অ্যাডভোকেসি প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

ডিমলার ১৬ জনসহ নীলফামারীতে আরও ২৩ জন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ২২৩

দেশে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪৬২

মালুমঘাটে আগুনে ৭ দোকান ভস্মীভূত, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১০ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের!

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১০ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আলোচনা ও দোয়া মাহফিল

বিমান বাহিনীকে আরো যুগোপযোগী করা হচ্ছেঃ প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ