crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে কৃষকের বাড়িতে ডাকাতি, গরু, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৫, ২০২০ ৩:৪৬ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে সুলতান মিয়া নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় কৃষকের ৮ টি গরু, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, বিদেশি কম্বলসহ মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা জানায়, গেল রাত আড়াই টার দিকে ট্রাক ও পিকআপ নিয়ে একদল ডাকাত পুলিশ পরিচয়ে কৃষক সুলতান মিয়ার বাড়িতে ঢোকে। এসময় তারা বাড়ির ৭ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ১৬ হাজার টাকা ও ৫ টি মোবাইল ফোন লুটে নেয়। প্রায় এক ঘন্টা ধরে লুটপাট চালায়। এরপর গোয়াল থেকে ৮টি গরু ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। সকালে তারা রুমের জানালা ভেঙ্গে বাইরে এসে প্রতিবেশীদের খবর দেয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নি’হত ৪

রংপুরে মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় করোনায় আক্রান্তের ১দিন পর আক্রান্ত ব্যক্তির বাড়ির সন্ধান, বাড়ি লকডাউন ঘোষণা

এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবিতে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির রাজপথে অবস্থান কর্মসুচি

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ‘পাইপগানসহ’ গ্রেপ্তার-১

ঘোড়াঘাটে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় করোনায় মোট আক্রান্ত ৩৩ জন