crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আনিসুল হক ও সালমান এফ রহমানের ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৪, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সং’ঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হ’ত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার সন্ধ্যার পর তাদের এ রিমাণ্ড মঞ্জুর করেন।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদালতে হাজির করা হয়।

এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেন। আদালতে সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সং’ঘর্ষে দু’জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)।

এ ঘটনায় নিউমার্কেট থানায় দু’টি হ’ত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হ’ত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আইনজীবী আনিসুল হক। ২০১৪ সালের নির্বাচনে তাকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাকে আইনমন্ত্রী নিয়োগ দেন। সেই থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে গত ২৪ ঘণ্টায় ২৩জন করোনায় আক্রান্ত,সর্বমোট শনাক্ত ১২৯১জন, মৃত-২১

করোনায় আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৫৯

হোমনায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতিমূলক সভা

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম

পুঠিয়ার বানেশ্বরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে দুর্গোৎসব পালনে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

মির্জাপুরে জন্ম নিবন্ধন ও কাবিন নামা জালিয়াতির অভিযোগে বর-কনের বাবার জরিমানা

পুঠিয়ায় এক মণ গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার-২

কুষ্টিয়ার “দৈনিক দিনের খবর” পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিল্লু’র ইন্তেকালে বাসকপ এর গভীর শোক ও সমবেদনা প্রকাশ

কুষ্টিয়ার “দৈনিক দিনের খবর” পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিল্লু’র ইন্তেকালে বাসকপ এর গভীর শোক ও সমবেদনা প্রকাশ

পঞ্চগড় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা