crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ৪:৩১ অপরাহ্ণ


মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ভোটেল। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :​ সিরিয়া থেকে সেনা প্রত্যাহার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল জানান, ‘সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা শুরু হবে’। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় জেনারেল জোসেফ এই তথ্য জানান।

সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সিরিয়া থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে মুখ খুললেন মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল। তিনি জানান, ‘আমরা যেখানে যেতে চাই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আমরা সে পথেই আছি’।

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সময়কাল সম্পর্কে জানতে চাইলে জেনারেল ভোটেল জানান, ‘সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে। তবে সরেজমিন পরিস্থিতির ওপরই সবকিছু নির্ভর করবে’।

প্রসঙ্গত, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে ২০১৪ সাল থেকেই সিরিয়ায় অবস্থান করছে মার্কিন সেনারা। এছাড়াও সিরিয়ার ওপর প্রায়ই বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু আজ পর্যন্ত সন্ত্রাসীদের তেমন কোনো ক্ষতি দেখা যায় নি বরং সরকারি বাহিনীর হামলার মুখে দায়েশ কমান্ডারদেরকে মার্কিন সেনারা নিরাপদ অবস্থানে পৌঁছে দিয়েছে বলে খবর শোনা গেছে। ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ, জাতীয়করণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি

বিরলে মিথ্যা অ*পপ্রচার ও ষ*ড়যন্ত্রের বিরুদ্ধে ড. জীবন চৌধুরীর সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার যুবলীগ নেতা মিলনকে কুপিয়ে জখম, ঢাকা মেডিকেলে রেফার্ড

হোমনায় কৃষ্ণপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিটপুলিশিং সমাবেশ অনুষ্ঠিত 

রংপুরে সাংবাদিকদের সাথে মেয়রপ্রার্থী আতাউর জামান বাবু’র মতবিনিময়

রংপুরে সাংবাদিকদের সাথে মেয়রপ্রার্থী আতাউর জামান বাবু’র মতবিনিময়

দেশের আকাশে দেখা গেছে রমজান মাসের চাঁদ, কাল থেকে রমজান মাস শুরু

পঞ্চগড়ে বিদেশি অ্যাপস এনএফটি’র অফিস উদ্বোধন, যৌথবাহিনীর অভিযানে আটক ৩

ভ্যানে লা’শের স্তূপের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ঘা’তক চিহ্নিত