crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৪৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই যুবক বিজিবির হাতে আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৮, ২০২০ ৪:১০ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারতলা মাঠের আনিছ মিয়ার কলা বাগান থেকে দুইজনকে আটক করেছে খালিশপুর ৫৮ বিজিবি। এ সময় বিজির উপস্থিতি টের পেয়ে আরো বেশ কিছু ব্যক্তি পালিয়ে যায়। আটকরা হলেন- মহেশপুরের বাঘাডাঙ্গা বাজারপাড়ার আজিজুল খলিফার ছেলে আফান খলিফা ও একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মনজুরুল ইসলাম হৃদয়। বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তাদের আটক করতে সক্ষম হন। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন সোমবার বিকালে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। বর্তায় আরো উল্লেখ করা হয়, বিজিবির অভিযানকালে নেপাবিলা গ্রামের মস্ত মালুর ছেলে মোঃ মোজাহিদ, বাঘাডাঙ্গা কল্লটিপাড়ার আব্দুস সবুরের ছেলে মোঃ আহাদ এবং একই গ্রামের আমানুল্লার ছেলে মোঃ শাহিন পালিয়ে গেছে। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত

বেগম রোকেয়া পদক ২০২১ পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

জামালপুরে বিবাহ বিচ্ছেদে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আ*ত্মহত্যা

পঞ্চগড়ে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

বিদ্যুৎ উৎপাদনে বাড়ল গ্যাসের দাম

আজ প্রকাশ করা হতে পারে গণস্বাস্থ্যের কিটের ফলাফল

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল