crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অবশ হয়ে পড়েছে ইউএনও ওয়াহিদার বাবার দুই পা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৬, ২০২০ ৩:৪০ অপরাহ্ণ

 

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখের (৭০) কোমরের নিচের অংশ অবশ হয়ে পড়েছে। বর্তমানে তিনি কথা বলা ও খেতে পারায় কোনো সমস্যা না হলেও চলতে পারছেন না। দীর্ঘসময়ে চিকিৎসায় তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা। রবিবার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. তোফায়েল হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, ওমর আলী শেখের আগে থেকে ডায়াবেটিসে রোগি ছিলেন। ঘটনার রাতে তিনি ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন। এতে তার স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত এ ধরনের জটিলতায় চার হাত-পা অবশ হয়ে থাকে। এক্ষেত্রে তার দুই হাত কিছুটা সচল থাকলেও নাভির নিচ থেকে নিচের অংশ অবশ হয়ে পড়েছে। তিনি আরও বলেন, এ ধরনের সমস্যা সেরে উঠতে দুই থেকে তিনমাস পর্যন্ত সময় লাগে। আপাতত তার অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন রয়েছে। একটি চিকিৎসক দলের মাধ্যমে তার চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা ঢাকায় নিয়ে যেতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে ভর্তির পর থেকে তার বাবার এ সমস্যা দেখা দেয়। বিষয়টি রংপুর জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। আপাতত ঢাকায় নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে তার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ঢাকায় পাঠানো হবে। সেখানকার চিকিৎসকরা রিপোর্ট দেখে ঢাকায় নিয়ে যেতে বললে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে করোনার উপসর্গে দুইজনের মৃত্যু, মৃতদেহ দাফন করল ইসলামিক ফাউন্ডেশন

রংপুরে দুযোর্গ সহনীয় ঘর নির্মাণে অনিয়ম, বাস্তবায়নে নামমাত্র কমিটি

হরিণাকুন্ডুতে নারী কনস্টেবলের প্রেমের ফাঁদে গ্রেফতার হলো হত্যা মামলার পলাতক মূল আসামী

কিশোরগঞ্জে নবনির্মিত বাসার ছাদে পানি দিতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

হোমনায় স্বাস্হ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলায় ৬ জু-য়া-ড়ি আটক,গণমাধ্যমকর্মীকে বি-ভ্রা-ন্ত করার চেষ্টা

নেত্রকোনায় ভূমি অফিসের অফিস সহকারীর করোনা ভাইরাসে মৃত্যু

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি

ঝিনাইদহে একাধিক মাদক মামলার আসামির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, গাঁজাসহ গ্রেফতার

হরিণাকুন্ডুতে ক্লিনিকে সিজারের পর প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন