crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৬ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের হামের টিকার আওতায় আনা হচ্ছে: স্বাস্থ্য সচিব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১১, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
গবেষক ও পরামর্শক দলের সুপারিশের ভিত্তিতে ৬ মাস থেকে ৫৯ মাস বা ৫ বছর বয়সী সব শিশুকে হামের টিকার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘গত ৪ বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ায় বর্তমানে হামের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা মোকাবিলায় সরকার কাজ করছে।’

স্বাস্থ্য সচিব বলেন, ‘রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকা কার্যক্রম শুরু হবে। দেশে টিকার কোনো ঘাটতি নেই।’

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে ১,১৭৭ শিশু এবং শনাক্ত হয়েছে ১৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৪ শিশু, নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২৩ জনের। মোট আক্রান্ত ২,৪০৯ জন, আর সন্দেহজনকভাবে ভর্তি হয়েছে ৮,৯১০ শিশু—যাদের মধ্যে ৬,৬০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

পরিস্থিতি সামাল দিতে সরকার জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম চলছে, ১২ এপ্রিল কয়েকটি সিটিতে এবং ২০ এপ্রিল সারা দেশে টিকাদান শুরু হবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তবে অসুস্থ থাকলে টিকা নেওয়া যাবে না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও প্রণয়নকারীদের শা’স্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ডোমারে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও প্রণয়নকারীদের শা’স্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রংপুরে বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিস বন্ধ

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে ত্রি-পক্ষীয় আলোচনা সভা

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে ত্রি-পক্ষীয় আলোচনা সভা

জামালপুরে ৪০ কেজি গাঁ’জাসহ ইউপি সদস্য গ্রেফতার

দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধি আবশ্যক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

হোমনায় এসএসসিতে সাংবাদিক কন্যার জিপিএ-৫ প্রাপ্তি

হোমনায় এসএসসিতে সাংবাদিক কন্যার জিপিএ-৫ প্রাপ্তি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার