crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হ্যাঁ’ ভোটে সিল দিলে আর কখনও স্বৈরাচার ফিরে আসতে পারবে না: রিজওয়ানা হাসান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২০, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচন হবেই।’

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটে সিল দিলে দেশে আর কখনও স্বৈরাচার ফিরে আসতে পারবে না।’

মঙ্গলবার দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘দর্শকদের উপস্থিতিতে গণভোট ২০২৬ ও নারী-শিশুদের বিভিন্ন ইস্যুতে বহিরাঙ্গন’ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এর আগে প্রচারণার কাজে যোগ দেওয়া রিকশাওয়ালাদের সঙ্গে কথা বলে তিনি জানান, ‘এবার ভোট দিতে যেতে হবে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটের তারিখ। ‘হ্যাঁ’ ভোট দিলে সাধারণ মানুষদের ভাগ্যের পরিবর্তন হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘হ্যাঁ ভোট দিলে বৈ*ষম্য, শো*ষণ ও নি*পীড়ন থেকে বাংলাদেশ মুক্ত হবে। জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মো. ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহীদ প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইসলামপুরে ১০ হাজার ৩’শ কেজি সরকারি চাল জব্দ, আটক-১

রংপুরে র‌্যাবের অভিযানে ৪ মণ গাঁজা ও ২৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

মধুপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নি’হত ৪

দৈনিক জামালপুর দিনকালের নতুন অফিস উদ্বোধন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল

হোমনার জেএসসিতে পাশের হার ৭৮.৮১% ও জেডিসিতে  ৮৯.৪১%, জিপিএ-৫ পেয়েছে ২২জন

হোমনার জেএসসিতে পাশের হার ৭৮.৮১% ও জেডিসিতে ৮৯.৪১%, জিপিএ-৫ পেয়েছে ২২জন

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ‘মাদকসহ’ ২ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ

মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধ ভাতিজার বিরুদ্ধে চাচিকে মা*রধরের অভিযোগ