crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোসেনপুরে মোবাইল কোর্টের অভিযান, ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং অবৈধ পণ্য বিক্রিরোধে রোববার ১ ফেব্রুয়ারি ২০২৬ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন মোহসী মাসনাদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় বাজারের বিভিন্ন দোকান তদারকি করা হয়। অবৈধ ও অননুমোদিত পণ্য রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের পাশাপাশি কাপড়ের দোকানেও অভিযান চালানো হয়। অভিযানে লক্ষ্য রাখা হয়েছে যে, বাজারে কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করা বা অনুমোদনবিহীন পণ্য বিক্রি না হয়।
মোহসী মাসনাদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারদর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন, বাজারে এই ধরনের অভিযান ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা। তারা আশা করছেন, ভবিষ্যতেও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ প্রতিনিয়ত জনসচেতনতায় কাজ করছেন

চকরিয়ায় চার রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে প্রবীণ মাঠ কাঁপানো খেলোয়াড়দের সংবর্ধনা

হোমনায় ধর্ষণে অন্তঃসত্তা ৪র্থ শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব জটিলতায় মৃত্যু

হোমনা-বাঞ্ছারামপুর থানার সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুরে শিক্ষক কর্তৃক কাজের মেয়েকে ধর্ষণ চেষ্টায় থানায় অভিযোগ

গৌরীপুরে ভাংনামারী ইউনিয়নে নাজনীন আলমের উঠান বৈঠক অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে ৮ কেজি গাঁ’জাসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

রংপুরে অতিরিক্ত লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রংপুরে অতিরিক্ত লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শৈলকুপায় ঘুড়ির শিং এর আঘাতে প্রাণ গেল কিশোরের