crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত, আহত ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৫, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
হোমনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত, আহত ২

 

মো. আক্তার হোসেন , বিশেষ প্রতিনিধি>>

কুমিল্লার হোমনা উপজেলার কাঁঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন দুই জেলে, আহত হয়েছেন আরও দুই জন। বজ্রপাতে ঘটনাস্থলে নিহতরা হলেন-উপজেলার মাথাভাঙা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৪)। আহতরা হলেন- টিটুর পিতা নেপাল চন্দ্রদাস (৭০) ও সঙ্গী অমূল্য চন্দ্র দাস (৪৬); তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিরুল ভূঁইয়ার সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে বাড়ি এবং অপর জনকে উন্নত চিকিতসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে হতাহতের এই ঘটনা ঘটে।

চেয়ারম্যান নাজিরুল হক বলেন, ‘জেলেরা ঝড়- বৃষ্টির মধ্যে কাঁঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে বজ্রপাতে হতাহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই এবং আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই। প্রশাসনের সিদ্ধান্তঅনুযায়ী নিহতদের সৎকারের ব্যবস্থা করা হবে।

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, কাঁঠালিয়ানদীতে মাছ ধরতে গিয়ে দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বজ্রপাতে নিহত ব্যক্তিদের পারিবারিকভাবেই সৎকার এবং দাফন করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডুলাহাজারার গ্রামীণ পাহাড়ী সড়ক যেন মরণফাঁদ

পণ্য পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মহেশপুরের সেই কোটিপতি নাইটগার্ড তরিকুলের দৌড়ঝাপ শুরু

মধুপুরে সুমন সোহাগ বস্ত্র বিতানে ৭ লক্ষ টাকার মালা মাল চুরি

শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদী এখন জনগণের মরণ ফাঁদ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

মধুপুরে ইসলামিক পরিবার সঞ্চয় সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

যশোরে ভিজিড ’র চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে র‌্যাবের অভিযানে ২ ভুয়া ডাক্তার গ্রেপ্তার