crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৯, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>

কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শ্রেষ্ঠ জয়িতাদের এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতয়নে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রমাণিক, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম , সহকারী শিক্ষক মনিরুল ইসলাম মমিন ও তাইজুল ইসলাম, শিক্ষার্থী নাফিসা ইসলাম ও সাদিয়া জাহান প্রমুখ। বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন শেষ্ঠ জয়িতাকে মনোনীত করা হয়। জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মারিয়া জাহান মনিকা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী ডা. হাজেরা বিবি, সফল জননী রাহেলা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী জিনাত আফরোজ ও সমাজ উন্নয়ে অবদান রেখেছেন যে নারী রিজিয়া বেগম। পরে জয়িতাদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধিত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে আইনজীবীকে গলাকেটে হত্যা, আটক-১

জামালপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নওশাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে আলোচনাসভা

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

আগামী ৫ দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক-১

ডোমারে ভোগ্যপণ্য সমিতির টাকা ফেরত পেতে অসহায় নারীদের বিক্ষোভ

বাতিল করা হলো শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট

ডোমারে নাট্য সমিতির উদ্যোগে নাটক “নৃপতি” মঞ্চস্থ

ডোমারে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আ’ত্মসাৎ ও প্র’তারণার অভিযোগ