crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় নবনির্বাচিত এমপির নির্দেশে সাবরেজিস্ট্রি অফিসের ‘সেরেস্তা’ বন্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৭, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে ‘সেরেস্তা’র নামে দলিল গ্রহীতাদের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকার চাঁদা আদায় করা হতো -এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নবনির্বাচিত এমপির নির্দেশে তা বন্ধ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ কুমিল্লা- ০২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হন। এরই পরিপ্রেক্ষিতে নবনির্বাচিত এমপি’র নির্দেশে সাব রেজিস্ট্রি অফিসের সেরেস্তার নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি বন্ধে আজ বুধবার বেলা বারোটায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হোমনা সাবরেজিস্ট্রি অফিসে যান। সেখানে উপজেলা সাব রেজিস্ট্রার ওমর ফারুকের সঙ্গে বৈঠক করে সেরেস্তা’র নামে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল বলেন, ’আমরা শুনেছি এতোদিন সাবরেজিস্ট্রি অফিস সাধারণ মানুষকে ধোকা দিয়ে ‘সেরেস্তার’ নামে লাখা লাখ টাকা চাঁদা নিত। আমাদের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবদুল মজিদ স্যারের নির্দেশে আমরা এসআর সাহেবকে কঠোরভাবে বলেছি তা প্রতিহত করার জন্য; যেন আর কোনো মানুষকে এভাবে হয়রানি করা না হয়। আজ থেকে কেউ কাউকে সেই ‘সেরস্তা’র নামে কোনো চাঁদা দিতে হবে না।’

এ ব্যাপারে উপজেলা সাব রেজিস্ট্রার ওমর ফারুক বলেন, ‘অতীতের কথা বলতে পারবো না। তবে এই অফিসের কেউ যদি সরকারি ফিসের বাইরে ‘সেরেস্তা’ কিংবা অতিরিক্ত কোনো টাকা আদায় করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু, মানিক মিয়া ইমনসহ বিভিন্ন স্তরের অন্যান্য নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক স্বাস্থ্য পরিদর্শক

পাকুন্দিয়ায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

জামালপুরে অ*পহৃত  এক নারীকে ৮ ঘণ্টায় উদ্ধার করেছে পুলিশ

সুইট ফ্লাগ চাষ করে স্বাবলম্বী মধুপুরের মহিউদ্দিন

সুইট ফ্লাগ চাষ করে স্বাবলম্বী মধুপুরের মহিউদ্দিন

কুমিল্লায় ৫৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

চকরিয়ায় আদালতের আদেশ অমান্য করে জবর-দখলের চেষ্টা, হামলা ও ভাংচুর, আহত-৩

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেফতার-৪

হোমনায় করোনায় মৃত ব্যক্তির জন্য ফোন করলেই খাটিয়া পৌঁছে দিবে পুলিশ