crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা-মেঘনায় সাশ্রয়ী মূল্যে ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম ও গণসচেতনতার লক্ষে এএসপি’র অভিযান অব্যাহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৭, ২০২০ ৩:১৪ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
সারা দেশের মানুষ করোনাতঙ্কে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনায ও মেঘনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম ( বার), পিপিএম এর নির্দেশনায় সাশ্রয়ী মূল্যে হোমনা ও মেঘনা থানায় ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম অব্যাহত রেখেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার হোমনা ও মেঘনা থানায় এ কার্যক্রম পরিচালনা করেন। হোমনায় সার্বিক সহযোগিতায় ছিলেন হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দসহ অন্য পুলিশ সদস্যরা। অপরদিকে মেঘনা থানায় কার্যক্রম পরিচালনায় সহযোগিতায় ছিলেন মেঘনা থানার ওসি আবদুল মজিদসহ অন্য পুলিশ সদস্যরা। মেঘনা থানার মানিকারচর বাজারে অভিযানকালে রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ করে দেন। তাছাড়া সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজারে যেসব দোকানপাট খোলা ছিল সেগুলো বন্ধ করে দেন এবং পরবর্তীতে কোন দোকান খোলা অবস্থায় পাওয়া গেলে তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ার করে দেন এএসপি মো. ফজলুল করিম।

জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। একটু বুঝার চেষ্টা করুন, নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিমের আন্তরিক প্রচেষ্টা ও দিনরাত পরিশ্রমের ফলে মানুষ অনেকটাই সচেতন হচ্ছে এবং ঘরমুখী হচ্ছে। তার এ কার্যক্রম সচেতন মহলের কাছে প্রশংসিত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাপা’র কর্মসূচি

দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ৬ ছি’নতাইকারী আটক

মিরপুরের এসএসসি পরীক্ষার্থী চুমকি নিখোঁজের ২৯দিন পর বরিশাল থেকে উদ্ধার

পুলিশের সাত ডিআইজি’র বদলি

পুলিশের সাত ডিআইজি’র বদলি

দেশে করোনায় ২০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,১৬২

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামছুজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভা

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

ডোমারে হেযবুত তওহীদ এর সংবাদ সম্মেলন

ভারি বর্ষণে রংপুর শহরের নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

হোমনায় অপরাধ দমনে সচেতনতামূলক অনুষ্ঠান ‘আপনার ওসি, আপনার কাছে ‘ অনুষ্ঠিত