crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা-মেঘনায় করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে সার্কেল এএসপি মো. ফজলুল করিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৩, ২০২০ ৩:২১ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
সারা দেশের মানুষ করোনাতঙ্কে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনা ও মেঘনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত হোমনা-মেঘনার মাঠ-ঘাট, হাট-বাজার ও বিভিন্ন জনসমাগম স্থলে অবস্থান করছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার মেঘনা থানার মাঠ-ঘাট, হাট-বাজার, বিভিন্ন রাস্তা ও জনসমাগম স্থলে জনসচেতনতা সৃষ্টি ও মানুষকে ঘরে ফেরানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মেঘনা থানার ওসি আবদুল মজিদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।

এসময় তিনি রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ করে দেন। পাশাপাশি যারা সরকারি নির্দেশনা অমান্য করছে তাদেরকে কঠোরভাবে শাসিয়ে দেন।

জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিমের আন্তরিক প্রচেষ্টা ও দিনরাত পরিশ্রমের ফলে মানুষ অনেকটাই সচেতন হয়েছে । তার এ কার্যক্রমকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে সেনা কর্মকর্তাসহ আহত ২০

ঝিনাইদহে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

হোমনায় নিয়ম বহির্ভূতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডিমলায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা 

মহেশপুরে হারিয়ে যাওয়া স্বামীকে ফেরত আনার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, ভন্ড কবিরাজ আটক

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ

প্রধানমন্ত্রী’র নির্দেশে এক কোটি মানুষ টিসিবির পণ্য পাবেন: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী’র নির্দেশে এক কোটি মানুষ টিসিবির পণ্য পাবেন: বাণিজ্যমন্ত্রী

ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু