crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১০, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির বিক্ষোভ

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় পার্টি। বুধবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করে জেলা, মহানগর জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সরকার মানুষের কথা চিন্তা না করে তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে একের পর এক পণ্যের দাম বাড়িয়ে যাচ্ছে।সরকার বিগত দিনে দফায় দফায় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করছে। রাতারাতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে দেশের মানুষকে মা’রাত্মক সং’কটের মুখে ঠেলে দিয়েছেন। তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশের সব ধরনের সেবা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

বক্তারা আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসার কোন সুযোগ নেই। মানুষ এখন জাতীয় পার্টির ওপর নির্ভরশীল। আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতায় এসে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।

অনতিবিলম্বে জ্বালানি তেলসহ সব প্রকার দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। অন্যথায় জাতীয় পার্টি জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ডা.কে আর ইসলাম, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম, যুগ্ন-সম্পাদক শফিকুল আলম তপনসহ অন্যরা।

এর আগে গঙ্গাঁদাস গুহ রোড়স্থ জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ডোমারে চাকুরী দেয়ার নামে ৩ লক্ষ টাকা নিয়ে আতর আলী উধাও

জামালপুরে আরও ৪ করোনা রোগী শনাক্ত

দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিনব্যাপী কর্মশালা

দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিনব্যাপী কর্মশালা

রংপুরে কমেছে পোল্ট্রি মুরগির দাম, চড়া সবজি বাজার

রংপুরে কমেছে পোল্ট্রি মুরগির দাম, চড়া সবজি বাজার

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার, বিভাগীয় মামলার সিদ্ধান্ত

পিইসিই পরীক্ষাকে সামনে রেখেই রংপুরে পুলিশ লাইন্স মাঠে শিল্প ও বাণিজ্য মেলা শুরু

বিএসএফ’র তাড়ায় মা ভারতে, পিতাসহ শিশু রাবেয়া আটক বিজিবির হাতে