crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা-মেঘনায় করোনা থেকে মানুষকে বাঁচাতে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২০ ৯:৩৭ পূর্বাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ মেঘনা থানাধীন বাটের চর চেকপোস্ট তদারকি ও বিভিন্ন বাজার মনিটরিং
সারা দেশের মানুষ করোনাতঙ্কে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনা ও মেঘনা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত অভিযান অব্যাহত রেখেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার মেঘনা থানাধীন বাটের চর চেকপোস্ট তদারকি ও বিভিন্ন বাজার মনিটরিং , জনসচেতনতা সৃষ্টি ও মানুষকে ঘরে ফেরানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। এছাড়া আজ রোববার হোমনার বিভিন্ন হাট-বাজার, রাস্তা ও খেয়াঘাটসহ বিভিন্ন জনসমাগম স্থলে অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ করে দেন।

জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিমের আন্তরিক প্রচেষ্টা ও দিনরাত পরিশ্রমের ফলে হোমনা-মেঘনার মানুষ অনেকটাই সচেতন হচ্ছে এবং ঘরমুখী হচ্ছে। তার এ কার্যক্রম এলাকায় বেশ সারা জাগিয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার পদায়ন

ডোমারে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের কমিটি পুনর্গঠন

হোমনায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কুমিল্লা

পঞ্চগড়ে বিকাশের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে অফিসার ও ফোর্সের ব্রিফিং

ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

হোমনায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধ’র্ষণের অভিযোগে গ্রেফতার ২

সরবরাহ কম থাকায় ঝিনাইদহে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম!

জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ অস্থিতিশীলতার বিরুদ্ধে ড্যাবের বিবৃতি

রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা