crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চিতদের প্রতিকার দিতে কমিটি গঠন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বিগত ১৫ বছরে(২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত) চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের প্রতিকারের বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং আইন ও বিচার বিভাগের একজন করে প্রতিনিধি।

এই কমিটি আবেদন করার সময় নির্ধারণ করে দিতে পারবে এবং প্রতিকারের বিষয়ে সুপারিশ পর্যায়ক্রমে বা একসঙ্গে জমা দিতে পারবে। তবে আদালতের সুস্পষ্ট আদেশ রয়েছে এমন বিষয়গুলো এই কমিটির আওতার বাইরে থাকবে। কমিটি অনধিক তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে।

এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই কমিটির কাজের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় একটি যথোপযুক্ত দপ্তর ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করবে। কমিটি প্রধানের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি যথোপযুক্ত যানবাহনেরও ব্যবস্থা করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনে পদোন্নতিসংক্রান্ত সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার সদস্যরা প্রতি সভার জন্য যে পরিমাণ সম্মানী পেয়ে থাকেন, এ কমিটির সদস্যরাও একই খাত থেকে সমপরিমাণ সম্মানী পাবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন, পুলিশ, শিক্ষা ক্যাডারসহ গুরুত্বপূর্ণ সরকারি পদগুলোতে ব্যাপক পরিবর্তন আসছে। একই সঙ্গে পদোন্নতি ও নতুন করে নিয়োগও দেওয়া হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে: রিটার্নিং কর্মকর্তা

রংপুর সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে: রিটার্নিং কর্মকর্তা

হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর বিদায় সংবর্ধনা

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হোমনায় করোনা প্রতিরোধে স্থল পথের পাশাপাশি নৌপথেও অভিযান চালালেন এএসপি মো. ফজলুল করিম

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইয়ের রাষ্ট্রদূত, ইতিহাসের অলিন্দে কূটনৈতিক পদচারণা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ, অস্ত্র,গুলি ও মাদক উদ্ধার

ঝিনাইদহে ৬ হাজার কেজি এসিআই কোম্পানীর লবন জব্দ

ডোমারে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মশিয়ার

জান্নাত লাভের কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল