crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি জুয়েল আরেং।। সাধারণ সম্পাদক খাইরুল আলম।।

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি জুয়েল আরেং।। সাধারণ সম্পাদক খাইরুল আলম।।

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি,ময়মনসিংহঃ 

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হলো ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ-উচ্ছ্বাস আর পুরো উপজেলা জুড়ে ছিলো উৎসবের আমেজ।

সম্মেলন মঞ্চ ছিলো নৌকার আদলে। হালুয়াঘাট আসার প্রবেশ পথ সরচাপুর থেকে সম্মেলনকেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় প্রায় অর্ধশতাধিক তোরণ।

মঙ্গলবার (৩১মে) দুটি পর্বে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টায় সম্মেলন শেষ হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ। সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, ময়মনসিংহ ৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবদেীন খান তুহিন সহ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জুয়েল আরেং এমপি’কে সভাপতি ও খাইরুল আলম ভূঞাকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামীলীগের সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, আজাদ আব্দুল কালাম, মোরশেদ আনোয়ার খোকন, আলহাজ্ব এম সুরুজ মিয়া, সদস্য ফারুক আহমেদ খান ও বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম। এই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

উপজেলা চেয়ারম্যানসহ নীফামারীতে করোনায় আক্রান্ত আরও ৮ জন,মোট আক্রান্ত ২৮৭

দিনাজপুর জেলার সাবেক এডিসি জেনারেল হলেন পটুয়াখালীর ডিসি

নাসিরনগরের চাতলপাড়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এম এ হান্নান

ডোমারে লকডাউন নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান

রংপুরে আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯ এর উদ্বোধন

চকরিয়ায় মৃত্যুফাঁদে পরিনত হয়েছে বরইতলী ইউপি’র বিভিন্ন সড়ক

৪২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় হোমনা থানাকে পুরস্কৃত করলেন আইজিপি

নান্দাইলে বিয়ে বাড়িতে খাবার কম পড়ায় শ্যালকের মাথা ফাটালেন বর!

তানোরে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

হরিণাকুন্ডুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অসহায় কৃষকের জমির গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ